নিজেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন মনে করে অপরকে কোন কাজের নির্দেশ প্রদানকে আমর (أَمْر )বলা হয়। ইংরেজিতে একে বলা হয় Order, Direction. আমর দ্বারাই আল্লাহ কর্তৃক বান্দার উপর কর্মের বাধ্যবাধকতা আরোপিত হয়। সুতরাং أَمْر এর গুরুত্বপূর্ণ উপলব্ধি একটি জরুরি বিষয় ।
আমর أَمْر অর্থ কি ?
أَمْر শব্দটি বাবে نَصَرَ-এর মাসদার। শব্দটি একবচন, এর বহুবচন হচ্ছে أُمُورٌ বা أَوَامِرُ; এর অর্থ— আদেশ করা, নির্দেশ করা। পবিত্র কুরআনে শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। যেমন—
- Order তথা আদেশ।
- اَلْفِعْلُ তথা কাজ।
- اَلْحَالُ তথা অবস্থা।
- اَلدِّيْنُ তথা জীবনব্যবস্থা।
- اَلْقَضَاءُ তথা ফয়সালা অর্থে।
- اَلْحُكْمُ তথা বিধান অর্থে।
পবিত্র কুরআনে أَمْر শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হলেও এখানে أَمْر শব্দটি নির্দেশের অর্থে ব্যবহার হবে।
আমর কাকে বলে?
১. আল মানার গ্রন্থে বলা হয়েছে:
اَلْأَمْرُ هُوَ قَوْلُ الْقَائِلِ لِغَيْرِهِ عَلَى سَبِيلِ الاِسْتِعْلَاءِ “اِفْعَلْ”
অর্থাৎ, বক্তা নিজেকে উচ্চ মর্যাদাসম্পন্ন মনে করে অন্য কাউকে ‘কর’ (افعل) বলে কোনো কাজ সম্পাদন করার নির্দেশ প্রদান করাকে أَمْر বলা হয়।
২. উসুলুশ শাশী গ্রন্থ প্রণেতা বলেন:
هُوَ تَصَرُّفُ الِالْزَامِ الْفِعْلِ عَلَى الْغَيْرِ
অর্থাৎ, অন্যের ওপর কোনো কাজ আবশ্যক করে দেয়ার ক্ষমতা প্রয়োগকে أَمْر বলে।
উদাহরণ — মহান আল্লাহর বাণী:
١. أَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ
٢. وَاعْبُدُوا اللهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ
আলোচ্য উদাহরণগুলোতে أَقِيمُوا، آتُوا، اعْبُدُوا، اجْتَنِبُوا শব্দগুলো আমর।
আরও জানুন : আমরে মুতলাক (أَمْرٌ مُطْلَقٌ) কাকে বলে? অর্থ, হুকুম, উদাহরণ
আমর-এর হুকুম:
أَمْر-এর হুকুমের ব্যাপারে ইমামগণের মাঝে মতপার্থক্য পরিলক্ষিত হয়। যেমন—
১. অধিকাংশ উসুলশাস্ত্রবিদের মতে,أَمْر দ্বারা নির্দেশিত বিষয় বাধ্যতামূলক সাব্যস্ত হয়। কাজটিকে মুস্তাহাব করে না, আবার মুবাহও করে না।
২. ইমাম মালেক (র)-এর কতিপয় অনুসারীর মতে, أَمْر-এর হুকুম إِبَاحَةٌ তথা বৈধতা।
৩. ইমাম শাফেয়ী (র) ও তাঁর কতিপয় অনুসারীর মতে, আমর এর হুকুম হলো تَوَقُّفٌ তথা মুলতবি। কেননা أَمْر শব্দটি ১৬টি অর্থে ব্যবহার হয়। যে পর্যন্ত এর একটির জন্য ইঙ্গিত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত أَمْر-এর ওপর আমল করা যাবে না।
৪. আর আহনাফসহ জমহুর ওলামার অভিমত হলো, أَمْر বিষয়টিকে وُجُوبٌ তথা বাধ্যতামূলক করে দেয়। সুতরাং যতক্ষণ না أَمْر-এর কোনো বিপরীত অর্থই বোঝাবে, ততক্ষণ أَمْر বাধ্যতামূলক অর্থই বোঝাবে।
যেমন মহান আল্লাহর বাণী— أَقِيمُوا الصَّلَوةَ অর্থাৎ, তোমরা নামায কায়েম কর। এখানে أَقِيمُوا শব্দটি أَمْر যা দ্বারা الصَّلَوةَ বা নামাযকে বাধ্যতামূলক করা হয়েছে।
৫. মুতাযিলা সম্প্রদায়ের মতে, أَمْر-এর হুকুম مَنْدُوبٌ তথা মুস্তাহাব।
আমর কতগুলো অর্থে ব্যবহার হয়?
أَمْر-এর সীগাহ যে কয়টি অর্থে ব্যবহার হয়:
- وُجُوبٌ তথা অপরিহার্য হওয়া। যেমন— أَقِيمُوا الصَّلَوةَ
- إِبَاحَةٌ তথা জায়েয হওয়া। যেমন— فَاصْطَادُوا
- نَدْبٌ তথা উত্তম হওয়া। যেমন— فَكَاتِبُوهُمْ
- تَهْدِيدٌ তথা ধমক দেয়া। যেমন— اعْمَلُوا مَا شِئْتُمْ
- تَعْجِيزٌ তথা অপারগ করা। যেমন— فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ
- إِرْشَادٌ তথা সৎপথ প্রদর্শন। যেমন— وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِنْكُمْ
- تَسْخِيرٌ তথা হীন মনে করা। যেমন— كُونُوا قِرَدَةً خَاسِئِينَ
- إِكْرَامٌ তথা ছোটা দেয়া। যেমন— كُلُوا مِمَّا رَزَقَكُمُ اللهُ
- إِكْرَامٌ তথা সম্মান করা। যেমন— ادْخُلُوهَا بِسَلَامٍ آمِنِينَ
- إِهَانَةٌ তথা উপহাস করা। যেমন— ذُقْ
- تَسْوِيَةٌ তথা সমতা প্রকাশ করা। যেমন— اصْبِرُوا أَوْ لَا تَصْبِرُوا
- دُعَاءٌ তথা প্রার্থনা করা। যেমন— اللَّهُمَّ اغْفِرْ لِي
- تَمَنِّي (আকাঙ্ক্ষা প্রকাশ করা)। যেমন— يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ
- اِحْتِقَارٌ তথা হেয় প্রতিপন্ন করা। যেমন— أَلْقُوا مَا أَنْتُمْ مُلْقُونَ
- تَكْوِينٌ তথা সৃষ্টি করা। যেমন— كُنْ
- تَأْدِيبٌ তথা শিষ্টাচার শিক্ষাদান। যেমন— كُلْ مِمَّا يَلِيكَ
- تَخْيِيرٌ তথা ইচ্ছার স্বাধীনতা দেয়া। যেমন— خُذْ هَذَا أَوْ ذَاكَ
- اِلْتِمَاسٌ তথা কামনা করা। যেমন— أَعْطِنِي الْكِتَابَ
- دَوَامٌ তথা স্থায়িত্ব করা। যেমন— اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ