হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

মাবনি কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ

মাবনি -এর সংজ্ঞা : مَبْنِيّ শব্দটি ইসমে মাফউলের ছীগাহ, শাব্দিক অর্থ- দৃঢ়, অটল ও স্থির।

পরিভাষায় عَامِل এর পরিবর্তনের কারণে যে কালিমার إِعْراب বা কারক চিহ্ন পরিবর্তিত হয় না, বরং সর্বদা একইভাবে বিদ্যমান থাকে, তাকে মাবনি বলে।

যেমন – جَاءَ هَؤُلَاءِ (এরা এসেছে) এ বাক্যে هَؤُلَاءِ শব্দটি مَبْنِيّ এবং نَصَرَ زَيْدٌ (যায়েদ সাহায্য করেছে) এ বাক্যে نَصَرَ শব্দটি مَبْنِيّ –

মাবনি এর প্রকারভেদ :

مَبْنِيّ বা অপরিবর্তনশীল শব্দ দু’প্রকার। যথা-

১। الاسْمُ الْمَبْنِيُّ (অপরিবর্তনশীল বিশেষ্য)।

২। الفِعْلُ الْمَبْنِيُّ (অপরিবর্তনশীল ক্রিয়া)।

সম্পর্কিত পোস্ট: ইসম (اِسْمٌ) অর্থ, সংজ্ঞা, প্রকারভেদ, আলামত ও উদাহরণ সমূহ

১। الاسْمُ الْمَبْنِيُّ (ইসমে মাবনি)

সংজ্ঞা: যে ইসম, আমেল এর পরিবর্তনের কারণে তার শেষ অক্ষরের ইরাব কখনও পরিবর্তন হয় না, বরং সর্বদা একই অবস্থায় থাকে তাকে اِسْم مَبْنِي বলা হয় ।

যেমন – جَاءَ هَؤُلَاءِ(এরা এসেছে) رَأَيْتُ هَؤُلَاءِ (আমি এদেরকে দেখেছি) مَرَرْتُ بِهَؤُلَاءِ (আমি এদের নিকট দিয়ে গিয়েছি) বর্ণিত বাক্য তিনটিতে هَؤُلَاءِ ইসমটি مَبْنِي বিধায় উহা বিভিন্ন ধরণের অমিল ب – رَأَيْتُ – جَاءَ এ এর কারণে পরিবর্তিত হয়নি, বরং একই অবস্থায় রয়েছে। এরূপ ইসমকে اِسْمٌ غَيْرُ الْمُتَمَكِّنِ ও বলা হয়।

ইসমে মাবনি-এর প্রকারভেদ:

ইসমে মাবনি মোট আট প্রকার। যথা-

১। المُضْمَرَاتُ : সর্বনামসমূহ।

২। أَسْمَاءُ الإِشَارَةِ : ইঙ্গিতসূচক বিশেষ্যসমূহ।

৩। أَسْمَاءُ الْمَوْصُولَاتِ : সম্বন্ধসূচক বিশেষ্যসমূহ।

৪। أَسْمَاءُ الْأَفْعَالِ : ক্রিয়ার অর্থসূচক বিশেষ্যসমূহ।

৫। أَسْمَاءُ الْأَصْوَاتِ : ধ্বনিসূচক বিশেষ্যসমূহ।

৬। أَسْمَاءُ الظُّرُوفِ : স্থান ও কালসূচক বিশেষ্যসমূহ।

৭। أَسْمَاءُ الْكِنَايَاتِ : সংকেতসূচক বিশেষ্যসমূহ।

৮। الْمُرَكَّبُ الْبِنَائِيُّ : মৌল সংযুক্ত বিশেষ্যসমূহ।

সম্পর্কিত পোস্ট: ফেল(فِعْلٌ) এর সংজ্ঞা, প্রকারভেদ, আলামত ও নামকরণ

الفِعْلُ الْمَبْنِيُّ (ফেলে মাবনি)

সংজ্ঞা : যে ফেল তার ইরাব ভিন্ন ধরণের আমিলের কারণে পরিবর্তন হয় না, বরং একই অবস্থায় থাকে তাকে مَبْنِيُّ فِعْلُ বা অপরিবর্তনশীল ক্রিয়া বলে । যেমন -لَا تَنْصُرْنَ-لِيَنْصُرْنَ – تَنْصُرْنَ – يَنْصُرْنَ – نَصَرَ
ইত্যাদি।

ফেলে মাবনি -এর প্রকারভেদ :

ফেলে মাবনি মোট চার প্রকার। যথা-

১। الْمَاضِي : অতীতকালীন ক্রিয়া।

২। أَمْرُ الْحَاضِرِ الْمَعْرُوفِ : আদেশসূচক কর্তৃবাচ্যের মধ্যম পুরুষ।

৩। نَهْيُ الْحَاضِرِ الْمَعْرُوفِ : নিষেধ সূচক কর্তৃবাচ্যের মধ্যম পুরুষ।

৪। الْفِعْلُ الْمُضَارِعُ এর যে সব সিগাহ جَمْعُهُ الْمُؤَنَّثُ ও التَّأْكِيدُ এর ن যুক্ত।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment