‘ইসলাম’ শব্দের আভিধানিক অর্থ শান্তি, আত্মসমর্পণ করা, মেনে চলা ও আনুগত্য করা। ইসলামের আগমন হয়েছে মানবকল্যাণে এবং মানবতার মুক্তি দিতে, তাই শান্তি প্রতিষ্ঠা ও মানবকল্যাণে ইসলামের গুরুত্ব অপরিসীম। মানুষের ব্যক্তিজীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক সকল ক্ষেত্রে ইসলাম এক অনুপম আদর্শ উপস্থাপন করেছে। ইসলাম অনুযায়ী পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করলে সেখানে শান্তির পরশ নেমে আসে এবং সমাজ থেকে অশান্তি, ঘৃণা, হিংসা-বিদ্বেষ ও হানাহানির অবসান ঘটে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে ইসলাম সকলের মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা দিয়েছে এবং নারীর যথাযোগ্য মর্যাদা দিয়েছে। ধনী-গরিব, রাজা-প্রজা, উঁচু-নিচুর ভেদাভেদ দূর করে ইসলাম মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও মানবতাবোধের ধারণা দিয়েছে। এ ছাড়া ছোটদের প্রতি স্নেহশীল হওয়া, বড়দের প্রতি সম্মান প্রদর্শন এবং প্রতিবেশীর অধিকার ও দায়িত্ব পালনের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে। যে সম্প্রদায় ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চলবে, তাদের জীবনে নেমে আসবে শান্তির অমিয়ধারা ও প্রতিষ্ঠিত হবে মানবকল্যাণ।
শান্তির ধর্ম ইসলাম অনুচ্ছেদ রচনা
১ মিনিট পড়ুন
প্রতিষ্ঠাতা সম্পর্কে
মাহমুদুল হাসান
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা
বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা
শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং
আমাদের লক্ষ্য
শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে সকল শ্রেণীর শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।