হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

আদাদ (الْعَدَدُ) কাকে বলে?কত প্রকার ও কি কি উদাহরণ সহ

আদাদ (الْعَدَدُ)এর সংজ্ঞা : عَدَدُ অর্থ- সংখ্যা। পরিভাষায় যে সকল শব্দকে কোন ব্যক্তি বা বস্তুর সংখ্যা ও পরিমান বুঝানোর জন্য গঠন করা হয়েছে তাকে আদাদ বলা হয়। যথা-وَاحِدٌ (এক) اِثْنَانِ (দুই) ثَلَاثَةٌ(তিন) ইত্যাদি।

الْمَعْدُودُ এর সংজ্ঞা : مَعْدُودُ অর্থ- সংখ্যায়িত, গণনাকৃত। পরিভাষায় আদাদ(عَدَدُ) দ্বারা যা কিছু গণনা করা হয়, তাকে مَعْدُود বলে, যথা- ثَلَاثَةٌ رَجَالٍ (তিনজন পুরুষ) أَرْبَعَةُ أَقْلَامٍ (চারটি কলম) এখানে رِجَالٌ ও اَقلَامٌ শব্দ দুটি معْدُود কেননা ثَلَاثَةٌ ও أَرْبَعَةُ সংখ্যা দ্বারা এদেরকে গণনা করা হচ্ছে।

আদাদ (الْعَدَدُ) এর প্রকারভেদ:

عَدَدُ তিন প্রকার, যথা-

১। الْعَدَدُ الْأَصْلِي : প্রধান বা মৌলিক সংখ্যা। যথা-وَاحِدٌ – اِثْنَانِ

২। الْعَدَدُ التَّرْتِيبِي : ক্রমবাচক সংখ্যা, যথা-ثَانِيُ -أَوَّلُ ইত্যাদি।

৩। الْعَدَدُ الْكَسْرِي: ভগ্নাংশমূলক সংখ্যা, যথা-ثُلْثٌ – نِصْفٌ ইত্যাদি।

সম্পর্কিত পোস্ট : الْبَدْلُ(বদল)কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ

১। الْعَدَدُ الْأَصْلِي :

أَصْلِي অর্থ – মৌলিক । الْعَدَدُ الْأَصْلِي অর্থ- মৌলিক সংখ্যা। পরিভাষায় যে সকল সংখ্যাকে মূল ধরে অন্যান্য ছোট ও বড় সংখ্যা বের করা হয়, তাদেরকে الْعَدَدُ الْأَصْلِى বলে। যথা- ثَلَاثَةٌ – إِثْنَانِ – وَاحِدٌ ইত্যাদি।

সংখ্যা : الْعَدَدُ الْأَصْلِي বা মৌলিক সংখ্যা মোট বারটি, যথা-

১) وَاحِدٌ (এক) ৭) سَبْعَةٌ (সাত)
২) اِثْنَانِ (দুই) ৮) ثَمَانِيَةٌ (আট)
৩) ثَلَاثَةٌ (তিন) ৯) تِسْعَةٌ (নয়)
৪) أَرْبَعَةٌ (চার) ১০) عَشَرَةٌ (দশ)
৫) خَمْسَةٌ (পাঁচ) ১১) مِائَةٌ (একশত)
৬) سِتَّةٌ (ছয়) ১২) أَلْفٌ (এক হাজার)

উল্লেখ্য যে, অন্যান্য সকল সংখ্যা এ বারটি সংখ্যা হতে গঠিত হয়।

الْعَدَدُ الْأَصْلِي এর প্রকারভেদ :

عَدَدٌ أَصْلِى মোট চার প্রকার, যথা-

ক। الْمُفْرَدُ একক সংখ্যা : وَاحِدُ হতে এ পর্যন্ত দশটি সংখ্যাও مِائَةٌ ও أَلْفٌ

খ। الْمُرَكَّبُ- যৌগিক সংখ্যা : أَحَدٌ عَشَرَ হতে تِسْعَةَ عَشَرَ পর্যন্ত নয়টি সংখ্যা।

গ। الْعُفُودُ – দশক সংখ্যা : عِشْرُوْنَ হতে تِسْعُونَ পর্যন্ত দশকের আটটি সংখ্যা।

ঘ। الْمَعْطُونُ – সংযুক্ত সংখ্যা : اَحَدٌ وَعِشْرُوْنَ হতে تِسْعَةَ وَتِسْعُونَ পর্যন্ত(২১-৯৯)

দশকের সংখ্যাসমূহ ব্যতীত ৭২টি সংখ্যা।

সম্পর্কিত পোস্ট : মাবনি কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ

২। الْعَدَدُ التَّرْتِيبِي :

تَّرْتِيبِي অর্থ- ধারাবাহিকতা। الْعَدَدُ التَّرْتِيبِي অর্থ- ক্রমবাচক সংখ্যা। পরিভাষায় যে সংখ্যা কোন কিছুর স্তর বা মর্যাদা বুঝায়, তাকে الْعَدَدُ التَّرْتِيبِي বলে । যথা- اول (প্রথম) ثَانِيُ (দ্বিতীয়)।

সংখ্যা: ও العدد الترتيبي العدد এর সংখ্যা মোট বারটি।

مُذَكَّر (পুংলিঙ্গ)
১) أَوَّلُ : প্রথম ৭) سَابِعُ : সপ্তম
২) ثَانٍ : দ্বিতীয় ৮) ثَامِنُ : অষ্টম
৩) ثَالِثُ : তৃতীয় ৯) تَاسِعُ : নবম
৪) رَابِعُ : চতুর্থ ১০) عَاشِرُ : দশম
৫) خَامِسُ : পঞ্চম ১১) مِائَةُ : শততম
৬) سَادِسُ : ষষ্ঠ ১২) أَلْفُ : হাজারতম
مُؤَنَّث (স্ত্রীলিঙ্গ)
১) أُولَى : প্রথমা ৭) سَابِعَةُ : সপ্তমা
২) ثَانِيَةُ : দ্বিতীয়া ৮) ثَامِنَةُ : অষ্টমা
৩) ثَالِثَةُ : তৃতীয়া ৯) تَاسِعَةُ : নবমা
৪) رَابِعَةُ : চতুর্থা ১০) عَاشِرَةُ : দশমা
৫) خَامِسَةُ : পঞ্চমা ১১) مِائَةُ : শততমা
৬) سَادِسَةُ : ষষ্ঠী ১২) أَلْفُ : হাজারতমা

জ্ঞাতব্য: মৌলিক ও ক্রমবাচক উভয় প্রকার সংখ্যায় أَلْفٌ ও مِائَةٌ একই রূপে থাকে।

৩। العَدَدُ الْكَسْرِيُّ :

كَسْرٌ অর্থ— ভাগ, খণ্ড করা। العَدَدُ الْكَسْرِيُّ অর্থ— ভগ্নাংশমূলক সংখ্যা। পরিভাষায় যে সংখ্যা দ্বারা কোন কিছুর অংশ বুঝায়, তাকে العَدَدُ الْكَسْرِيُّ বলে। যথা— نِصْفٌ (অর্ধাংশ), ثُلُثٌ (এক তৃতীয়াংশ)।

সম্পর্কিত পোস্ট : ইসমে ফায়েল(أسم فاعل)অর্থ,সংজ্ঞা,সিগাহ,আমল ও গঠনপ্রণালী

সংখ্যা: العَدَدُ الْكَسْرِيُّ বা ভগ্নাংশমূলক সংখ্যা মোট দশটি। যথা—

ক্রমিক নং সংখ্যা অর্থ
(১) نِصْفٌ অর্ধাংশ
(২) ثُلُثٌ এক তৃতীয়াংশ
(৩) رُبُعٌ এক চতুর্থাংশ
(৪) خُمُسٌ এক পঞ্চমাংশ
(৫) سُدُسٌ এক ষষ্ঠাংশ
(৬) سُبْعٌ এক সপ্তমাংশ
(৭) ثُمُنٌ এক অষ্টমাংশ
(৮) تِسْعٌ এক নবমাংশ
(৯) عُشْرٌ এক দশমাংশ
(১০) جُزْءٌ مِنْ أَحَدَ عَشَرَ এক একাদশাংশ
শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment