প্রতিবেদন : স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে । খাম আঁকা সহ

প্রশ্ন: তোমার স্কুলে উদযাপিত স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন তৈরি কর।

বরাবর
অধ্যক্ষ সাহেব
গোপালপুর সরকারি কলেজ
টাঙ্গাইল।
বিষয়: স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন।

জনাব,
গোপালপুর সরকারি কলেজে স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন তৈরিতে আদিষ্ট হয়ে নিম্নরূপ প্রতিবেদন আপনার অবগতির জন্য পেশ করছি।

গোপালপুর সরকারি কলেজ স্বাধীনতা দিবস উদযাপিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ২৬ মার্চ ২০২… টাঙ্গাইল গোপালপুর সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপনা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

যথাযথ মর্যাদায় উদযাপিত স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান ছিল আলোচনা সভা। কলেজের অধ্যক্ষ শরীফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক জনাব মোঃ সোলায়মান, বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সরকারি কলেজের অধ্যক্ষ জনাব হামিদুল ইসলাম, বক্তব্য রাখেন স্থানীয় মুক্তিযোদ্ধা জনাব আলমগীর হোসাইন।

প্রধান অতিথি তার ভাষণে বলেন, স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমো আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। এজন্য লাখ লাখ মানুষকে শহীদ এবং অনেক মা-বোনকে সম্ভ্রম হারাতে হয়েছে। অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছি। আমরা স্বাধীনতা অর্জন করেছি বটে কিন্তু এখনও আমাদের অর্থনৈতিক মুক্তি আসেনি। মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করেও এ জাতি দীর্ঘ ৫০ বছর পর্যন্ত ক্ষুধা ও দারিদ্র্য থেকে নিজেরদেরকে মুক্ত করতে পারেনি। এ ব্যর্থতা আমাদের সকলের। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

বিশেষ অতিথি পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ জনাব হামিদুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন জাতি তাঁদের যুগ যুগ ধরে মনে রাখবে। তাদের ঋণ জাতি কোনোদিন শোধ করতে পারবে না। জাতির এ সূর্য সন্তানদের স্বপ্ন, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক। তাঁদের এ স্বপ্ন পূরণের জন্যে আমরা সকলে আপ্রাণ চেষ্টা করে যাবো।

স্থানীয় মুক্তিযোদ্ধা জনাব আলমগীর হোসাইন বলেন, স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে এদেশের মানুষের মনের প্রবল স্বাধিকার চেতনা কাজ করেছে। স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে আমাদের অনেক দিনের স্বপ্ন, সাধ, আশা পূরণ হবে এমন ধারণাই আমাদের এখন সান্ত্বনা। আমরা যদি সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে পারি তাহলে অবশ্যই আমাদের স্বপ্ন, সাধ পূর্ণ হবে ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ শরীফ হোসাইন বলেন, আমাদের ইতিহাসে স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা দিবসের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, অনন্তকাল আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। তাই আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাই। স্বাধীনতার শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়া অন্যান্য কর্মসূচি যেমন কবিতা পাঠের আসর, ইসলামী সংগীতানুষ্ঠান ও স্বাধীনতার চেতনাভিত্তিক নাট্যানুষ্ঠান ছিল স্বাধীনতা দিবসের মূল আকর্ষণ।

প্রতিবেদকের নাম ও ঠিকানা: আবদুল্লাহিল মারূফ, পাবনা।
প্রতিবেদনের শিরোনাম : পাবনা ইসলামিয়া আলিম মাদরাসায় স্বাধীনতা দিবস উদযাপিত : সকাল ১১ টা
প্রতিবেদন তৈরির সময় তারিখ : ৫ এপ্রিল, ২০…


প্রেরক

আবদুল্লাহিল মারুফ
পাবনা।
ডাকটিকেট
প্রাপক 
অধ্যক্ষ
গোপালপুর সরকারি কলেজ

Author

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment