সূচনা:
যুগে যুগে যেসব মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়ে মানবজাতিকে সৎপথে ও সঠিক পথে পরিচালিত করেছেন, বিশ্বনবি হযরত মুহম্মদ (স) তাঁদের মধ্যে অন্যতম।
জন্ম ও বংশপরিচয়:
৫৭০ খ্রিষ্টাব্দে ১২ রবিউল আউয়াল রোজ সোমবার আরবের বিখ্যাত কোরাইশ বংশে মহানবি হযরত মুহম্মদ (স)-জন্ম গ্রহণ করেন । তিনার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম বিবি আমিনা।
হালিমা (রা.)-এর কাছে লালন-পালন:
আরবের প্রচলিত রীতি অনুযায়ী শৈশবে মহানবী (সাঃ)-কে দুধপান ও লালন-পালনের জন্য হযরত হালিমা সাদিয়া (রা.)-এর কাছে দেওয়া হয়। তিনি প্রায় পাঁচ বছর হালিমা (রা.) এর স্নেহ ও যত্নে লালিত-পালিত হন।
বাল্যকাল:
মহানবি (স)-এর জন্মের আগেই তাঁর বাবা আবদুল্লাহ মারা যান । ছয় বছর বয়সে তিনি মাকেও হারান। মায়ের মৃত্যুর পর দাদা আবদুল মুত্তালিব এবং চাচা আবু তালিব তাঁকে লালনপালন করেন। বাল্যকাল থেকেই তিনি চিন্তাশীল, পরোপকারী ও সত্যবাদী ছিলেন। সত্যবাদিতার জন্য লোকে তাঁকে ‘আল-আমিন’ বা ‘বিশ্বাসী’ উপাধিতে ভূষিত করেছিল।
চারিত্রিক গুণাবলি:
ছোটবেলা থেকেই মহানবী (সাঃ) সদ্গুণের অধিকারী ছিলেন । তিনি মিথ্যা, অন্যায় ও অসৎ কাজ থেকে দূরে থাকতেন এবং সবার সঙ্গে সুন্দর আচরণ করতেন। সব সময় বিনয়ের সাথে কথা বলতেন।
শিক্ষা:
হযরত মুহম্মদ (স) কোনো মক্তব বা পাঠশালায় শিক্ষা লাভের সুযোগ পাননি। তিনি আল্লাহপ্রদত্ত জ্ঞানে মহাজ্ঞানী ছিলেন।
উপসংহার:
শৈশব থেকেই মহানবী (সাঃ)-এর জীবন ছিল অসাধারণ গুণে ভরা। তাঁর বাল্যজীবনের সততা, দয়া ও উত্তম চরিত্র আমাদের জন্য অনুসরণীয় আদর্শ।