ফেলে নাহি এর সংজ্ঞা : যে فِعْل (ক্রিয়া) দ্বারা কোনো কাজ করতে নিষেধ কিংবা বারণ করা বোঝায়, তাকে ফেলে নাহি (فِعْلُ النَّهْي) বলা হয়।
যেমন— لَا تَفْعَلْ = তুমি করো না, لَا تَضْرِبْ = তুমি প্রহার করো না ইত্যাদি।
ফেলে নাহি এর গঠন পদ্ধতি :
فِعْلِ مُضَارِع-এর শুরুতে একটি لَا النَّاهِيَة এবং নিষেধজ্ঞাসূচক لَا যুক্ত করলে فِعْلُ النَّهْي-এর সীগাহসমূহ গঠিত হয়।
যথা— يَفْعَلُ থেকে لَا يَفْعَلْ = সে যেন (একজন পুরুষ) না করে।
ফেলে নাহি (فِعْلُ النَّهْي) বৈশিষ্ট্য :
ফেলে নাহি এর বৈশিষ্ট্যাবলি নিম্নরূপ :
১. وَاحِد مُذَكَّر غَائِب যথা- لَا يَفْعَلْ = সে (একজন পুরুষ) যেন না করে।
২. وَاحِد مُؤَنَّث غَائِب যথা- لَا تَفْعَلْ = সে (একজন স্ত্রী) যেন না করে।
৩. وَاحِد مُذَكَّر حَاضِر যথা – لَا تَفْعَلْ = তুমি (একজন পুরুষ) করো না।
৪. وَاحِد مُتَكَلِّم যথা – لَا أَفْعَلْ= আমি (একজন পুরুষ বা স্ত্রী) যেন না করি।
৫. جَمْع مُتَكَلِّم যথা – لَا نَفْعَلْ= আমরা (দু’জন বা সকল পুরুষ বা স্ত্রী) যেন না করি।
খ. لَا نَهْيَ আসার কারণে শব্দের শেষে হরফে ইল্লত থাকলে তা বিলুপ্ত হবে। যথা-
- تَدْعُو হতে لَا تَدْعُوا,
- تَرْمِي হতে لَا تَرْمِيইত্যাদি।
সম্পর্কিত পোস্ট : ফেলে নাহি কাকে বলে? এর গঠন পদ্ধতি,বৈশিষ্ট্য ও উদাহরণ
গ. সাত সীগাহ থেকে نُوْنُ الأَعْرَابِ বিলুপ্ত হবে। সীগাহগুলো নিম্নরূপ—
চারটি تَثْنِيَة-এর সীগাহ—
১. لَا يَفْعَلَا = তারা (দু’জন পুরুষ) না করুক।
২. لَا تَفْعَلا = তারা (দু’জন স্ত্রী) না করুক।
৩. لَا تَفْعَلَا= তোমরা (দু’জন পুরুষ) করো না।
৪. لَا تَفْعَلَا = তোমরা (দু’জন স্ত্রী) করো না।
বাকী দুটি جَمْع مُذَكَّر حَاضِر ও جَمْع مُذَكَّر غَائِب-এর সীগাহ—
১.غَائِب) لَا يَفْعَلُوا) = তারা (সকল পুরুষ) না করুক।
২. حَاضِر) لَا تَفْعَلُوا) = তোমরা (সকল পুরুষ) করো না।
বাকি একটি وَاحِد مُؤَنَّث حَاضِر-এর সীগাহ। যথা— لَا تَفْعَلِي = তুমি (একজন স্ত্রী) করো না।
সম্পর্কিত পোস্ট : ফেলে মাজি(فِعْلُ مَاضِي )সংজ্ঞা,প্রকারভেদ, গঠনপ্রণালী, উদাহরণ
نَهْي ও نَفْي-এর মধ্যকার পার্থক্য :
১. অর্থগত পার্থক্য : نَهْي ও نَفْي উভয়টিই নাবোধক অর্থ প্রকাশ করে থাকে। তবে نَفْي-এর অর্থের মধ্যে নিষেধাজ্ঞা নেই; বরং স্বাভাবিকভাবেই নাবোধক অর্থ প্রদান করে। আর نَهْي-এর মধ্যে নিষেধাজ্ঞা আছে। আদেশ ও অনুরোধের সুরে এটি নাবোধক অর্থ প্রদান করে।
যেমন : لَا تَذْهَبُ = তুমি যাবে না (نَفْي) । لَا تَذْهَبْ = তুমি যেও না (نَهْي )।
২. বিদ্যমানতার পার্থক্য : نَهْي-এর মধ্যে مَنْهِيٌّ عَنْهُ তথা যা থেকে নিষেধ করা হয়, তার বিদ্যমান থাকা আবশ্যক। কিন্তু نَفْي-এর মধ্যে সে বস্তুর বিদ্যমান থাকা আবশ্যক নয়।
যেমন : আল্লাহর বাণী— لَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ = তোমরা এ বৃক্ষটির নিকটে যেও না। এখানে বৃক্ষটির অস্তিত্ব তথা বাস্তবতা বিদ্যমান রয়েছে।