মহানবী (সাঃ)-এর বাল্যকাল রচনা ২০০ শব্দ | সহজ ভাষায়

সূচনা:

যুগে যুগে যেসব মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়ে মানবজাতিকে সৎপথে ও সঠিক পথে পরিচালিত করেছেন, বিশ্বনবি হযরত মুহম্মদ (স) তাঁদের মধ্যে অন্যতম।

জন্ম ও বংশপরিচয়:

৫৭০ খ্রিষ্টাব্দে ১২ রবিউল আউয়াল রোজ সোমবার আরবের বিখ্যাত কোরাইশ বংশে মহানবি হযরত মুহম্মদ (স)-জন্ম গ্রহণ করেন । তিনার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম বিবি আমিনা।

হালিমা (রা.)-এর কাছে লালন-পালন:

আরবের প্রচলিত রীতি অনুযায়ী শৈশবে মহানবী (সাঃ)-কে দুধপান ও লালন-পালনের জন্য হযরত হালিমা সাদিয়া (রা.)-এর কাছে দেওয়া হয়। তিনি প্রায় পাঁচ বছর হালিমা (রা.) এর স্নেহ ও যত্নে লালিত-পালিত হন।

বাল্যকাল:

মহানবি (স)-এর জন্মের আগেই তাঁর বাবা আবদুল্লাহ মারা যান । ছয় বছর বয়সে তিনি মাকেও হারান। মায়ের মৃত্যুর পর দাদা আবদুল মুত্তালিব এবং চাচা আবু তালিব তাঁকে লালনপালন করেন। বাল্যকাল থেকেই তিনি চিন্তাশীল, পরোপকারী ও সত্যবাদী ছিলেন। সত্যবাদিতার জন্য লোকে তাঁকে ‘আল-আমিন’ বা ‘বিশ্বাসী’ উপাধিতে ভূষিত করেছিল।

চারিত্রিক গুণাবলি:

ছোটবেলা থেকেই মহানবী (সাঃ) সদ্‌গুণের অধিকারী ছিলেন । তিনি মিথ্যা, অন্যায় ও অসৎ কাজ থেকে দূরে থাকতেন এবং সবার সঙ্গে সুন্দর আচরণ করতেন। সব সময় বিনয়ের সাথে কথা বলতেন।

শিক্ষা:

হযরত মুহম্মদ (স) কোনো মক্তব বা পাঠশালায় শিক্ষা লাভের সুযোগ পাননি। তিনি আল্লাহপ্রদত্ত জ্ঞানে মহাজ্ঞানী ছিলেন।

উপসংহার:

শৈশব থেকেই মহানবী (সাঃ)-এর জীবন ছিল অসাধারণ গুণে ভরা। তাঁর বাল্যজীবনের সততা, দয়া ও উত্তম চরিত্র আমাদের জন্য অনুসরণীয় আদর্শ।


Author

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে সকল শ্রেণীর শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment