ফেলে মাজি(فِعْلُ مَاضِي )সংজ্ঞা,প্রকারভেদ, গঠনপ্রণালী, উদাহরণ

ফেলে মাজি (فِعْلُ مَاضِي ) এর পরিচয় : مَاضِي শব্দটি বাবে ضَرَبَ-এর اِسْمُ فَاعِل (কর্তৃবাচক) শব্দ। এর আভিধানিক অর্থ — অতিক্রমকারী, অতীতকাল।

পারিভাষিক সংজ্ঞা : তুমি যে কাজের উপর বর্তমান আছ, তার পূর্বেকার কোনো অবস্থা বা ঘটনা সংঘটিত হওয়াকে فِعْلُ مَاضِي বলে।

আরো সহজভাবে — যেসব فِعْل দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া ইত্যাদি বোঝায়, তাকে فِعْلُ مَاضِي বলে।

যেমন আল্লাহ তায়ালার বাণী— لَقَدْ نَصَرَكُمُ اللهُ بِبَدْرٍ (আল্লাহ তোমাদেরকে বদর প্রান্তরে সাহায্য করেছেন)। এখানে نَصَرَ শব্দটি فِعْلُ مَاضِي।

ফেলে মাজি (فِعْلُ مَاضِي )এর প্রকারভেদ :

অতীতকালের তারতম্য অনুসারে ফেলে মাজিকে ছয়টি ভাগে ভাগ করা যায়। যথা-

১. الْمَاضِي الْمُطْلَق (সাধারণত অতীতকাল)।
২. الْمَاضِي الْقَرِيْب (নিকটবর্তী অতীতকাল)।
৩. الْمَاضِي الْبَعِيْد (দূরবর্তী অতীতকাল)।
৪. الْمَاضِي الاِسْتِمْرَارِي (চলমান অতীতকাল)।
৫. الْمَاضِي الاِحْتِمَالِي (সন্দেহসূচক অতীতকাল)।
৬. الْمَاضِي التَّمَنَاي (আকাঙ্ক্ষাসূচক অতীতকাল)।

সম্পর্কিত পোস্ট : ফেলে আমর(فِعْلُ أَمْر): সংজ্ঞা,প্রকারভেদ,গঠনপ্রণালী, উদাহরণ

১. الْمَاضِي الْمُطْلَق : যে فِعْل বা ক্রিয়া দ্বারা সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করেছে বা সংঘটিত হয়েছে বোঝায়, তাকে مَاضِي مُطْلَق তথা সাধারণত অতীতকাল বলে। যেমন— ذَهَبَ (সে গিয়েছে), سَمِعَ (সে শ্রবণ করেছে)।

গঠনপ্রণালী : গঠনপ্রণালী : مَاضِي مُطْلَق সাধারণত مَصْدَر তথা ক্রিয়ামূল থেকে গঠিত হয়। তিন অক্ষরবিশিষ্ট (ক্রিয়া)-এর ف কালেমায় فَتْحَة (যবর) এবং ع কালেমায় بَاب অনুযায়ী ضَمَّة (পেশ) অথবা فَتْحَة (যবর) অথবা كَسْرَة (যের) দিয়ে ل কালেমায় فَتْحَة দিলে مَاضِي مُطْلَق – এর غَائِب مُذَكَّر وَاحِد – এর সীগাহ গঠিত হয়।

২. الْمَاضِي الْقَرِيْب : যে فِعْل مَاضِي দ্বারা অতীতকালের নিকটতম সময় অর্থাৎ কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তাকে مَاضِي قَرِيْب তথা নিকটতম অতীতকাল বলা হয়। যেমন— قَدْ نَصَرَ (সে এমাত্র সাহায্য করেছে), قَدْ أَكَلَ (সে এমাত্র খেয়েছে)।

গঠনপ্রণালী : فِعْل مَاضِي مُطْلَق-এর সীগাহসমূহের পূর্বে قَدْ যোগ করলে مَاضِي قَرِيْب-এর ১৪টি সীগাহ গঠিত হয়। قَدْ শব্দটি সর্বদা অপরিবর্তিত থাকবে।
যেমন— قَدْ أَكَلَ (আমি এইমাত্র খেয়েছি), قَدْ ذَهَبَ (সে এমাত্র গিয়েছে), قَدْ سَمِعَتْ (আমি এইমাত্র শুনেছি)।

৩. الْمَاضِي الْبَعِيْد : যে فِعْل مَاضِي দ্বারা অতীতকালে অনেক আগে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তাকে مَاضِي بَعِيْد বলা হয়। যেমন— كُنْتُ ذَهَبْتُ (আমি অনেক আগে গিয়েছিলাম), كُنْتُ لَعِبْتُ (আমি অনেক আগে খেলেছিলাম)।

গঠনপ্রণালী : فِعْلِ مَاضِي مُطْلَق-এর পূর্বে كَانَ যোগ করলে مَاضِي بَعِيْد-এর সীগাহগুলো গঠিত হয়। উল্লেখ্য, كَانَ শব্দটি চৌদ্দটি সীগার সাথে রূপান্তরিত হবে—

كَانَ – كَانَا – كَانُوْا – كَانَتْ – كَانَتَا – كُنَّ – كُنْتَ – كُنْتُمَا – كُنْتُمْ – كُنْتِ – كُنْتُمَا – كُنْتُنَّ – كُنْتُ – كُنَّا

উদাহরণ : كَانَ قَتَلَ অর্থ: সে হত্যা করেছিল। كَانَ فَتَحَ অর্থ: সে খুলেছিল।

সম্পর্কিত পোস্ট : ফেলে নাহি কাকে বলে? এর গঠন পদ্ধতি,বৈশিষ্ট্য ও উদাহরণ

৪. الْمَاضِي الاِسْتِمْرَارِي : যে فِعْل দ্বারা অতীতকালে ব্যাপক সময় পর্যন্ত কোনো কাজ চলছিল বোঝায়, তাকে مَاضِي اِسْتِمْرَارِي বলা হয়। যেমন— كَانَ يَكْبُرُ (সে বড় হচ্ছিল)।

গঠনপ্রণালী : فِعْلِ مُضَارِع-এর সীগার পূর্বে كَانَ যোগ করলে مَاضِي اِسْتِمْرَارِي-এর সীগাহ গঠিত হয়। যেমন— كَانَ يَفْعَلُ – সে করছিল। كَانَا يَفْعَلَانِ ইত্যাদি। উল্লেখ্য, كَانَ শব্দটিও মূল صِيغَة-এর সাথে রূপান্তরিত হবে।

৫. الْمَاضِي الاِحْتِمَالِي : যে فِعْل বা ক্রিয়া দ্বারা অতীতকালে সন্দেহজনকভাবে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তাকে مَاضِي اِحْتِمَالِي বলা হয়। যেমন— لَعَلَّمَا سَرَقَ (সম্ভবত সে চুরি করেছে)।

গঠনপ্রণালী : مَاضِي مُطْلَق-এর পূর্বে لَعَلَّمَا শব্দটি যোগ করলে مَاضِي اِحْتِمَالِي-এর সীগাহসমূহ গঠিত হয়। যেমন— لَعَلَّمَا ضَرَبَ (সম্ভবত সে মেরেছে)। لَعَلَّمَا শব্দটি সীগার রূপান্তরের সাথে সাথে একই অবস্থায় থাকবে, অর্থাৎ لَعَلَّمَا শব্দটি রূপান্তরিত হবে না।

৬. الْمَاضِي التَّمَنَاي : যে فِعْل বা ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার আশা (আফসোস) প্রকাশ করা হয়, তাকে مَاضِي تَمَنَاي বলা হয়। যেমন— لَيْتَمَا نَجَحَ (যদি সে সফল হতো)।

গঠনপ্রণালী : مَاضِي مُطْلَق-এর পূর্বে لَيْتَمَا শব্দটি যোগ করলে مَاضِي التَّمَنَاي -এর সীগাহসমূহ গঠিত হয়। যেমন— لَيْتَمَا ذَهَبَ (যদি সে যেত), لَيْتَمَا رَجَعَ (যদি সে ফিরে আসত)। لَيْتَمَا শব্দটিও সীগার রূপান্তরের সাথে সাথে অপরিবর্তিত থাকবে।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment