বিদায় হজ রচনা : ১০০ শব্দ

সূচনা :

মহানবি (স) দশম হিজরিতে তাঁর জীবনের শেষ হজ পালন করেন। এ হজেই তিনি তাঁর জীবনের শেষ ভাষণ দেন, যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়ে দাঁড়িয়ে প্রায় দুই লক্ষ সাহাবির সামনে তিনি এ ঐতিহাসিক ভাষণ দেন।

ভাষণের মূল কথা :

তিনি বলেন, একদিন সবাইকে আল্লাহর কাছে হাজির হয়ে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে। দাস-দাসীদের সাথে সদয় ব্যবহার করতে এবং নিজেদের মতোই খাওয়াতে-পরাতে বলেন। নারীদের অধিকারের কথাও তিনি স্পষ্টভাবে বলেন। তিনি ঘোষণা করেন, সব মানুষ সমান, কারণ সবাই আদম-হাওয়ার সন্তান। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো সৎকর্ম। অন্যায়, অত্যাচার ও পরের সম্পদ হরণ থেকে দূরে থাকতেও বলেন।

উপসংহার :

তিনি দুটি জিনিস রেখে যান—আল-কুরআন ও রাসুলের সুন্নাহ। এই ভাষণ মানবাধিকার, সাম্য ও ন্যায়বিচারের এক অমর বাণী হয়ে আছে।


Author

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে সকল শ্রেণীর শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment