হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীর-সংজ্ঞা,উদাহরণ,পার্থক্য ও বৈশিষ্ট্য

প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখান থেকে তোমরা যে বিষয় গুলো শিখতে পারবে, দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণী কাকে বলে? দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীর উদাহরণ, বৈশিষ্ট্য ও পার্থক্য। বিস্তারিত নিচে আলোকপাত করা হলো –

দ্বিস্তরী প্রাণী কাকে বলে ?

যে সব প্রাণীর ভ্রূণে দুটিমাত্র কোষস্তর, যেমন- এক্টোডার্ম ও এন্ডোডার্ম থাকে, সেগুলোকে দ্বিস্তরবিশিষ্ট বা ডিপ্লোব্লাস্টিক (diploblastic) প্রাণী বলে । এ দুই স্তরের মাঝে অকোষীয় জেলির মতো মেসোগ্লিয়া (mesogloea) থাকে । Cnidaria পর্বের সব প্রাণীই দ্বিস্তরবিশিষ্ট ।

দ্বিস্তরী প্রাণীর বৈশিষ্ট্য :

  • এদের দেহপ্রাচীরের কোষগুলো দুটি স্তরে বিন্যস্ত থাকে ।
  • বাইরের স্তরটি এপিডার্মিস এবং ভেতরেরটি গ্যাস্ট্রোডার্মিস।
  • এই দুই স্তরের মাঝখানে অকোষীয় মেসোগ্লিয়া থাকে।
  • এক্টোডার্ম ও এন্ডোডার্মের মাঝখানে মেসোগ্লিয়া নামক অকোষীয় স্তর থাকে ।
  • ভ্রূণস্তরের কোষগুলো কোন অঙ্গ গঠন করেনা ।
  • দেহের কোষগুলো এক্টোডার্ম ও এণ্ডোডার্ম নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে ।
  • দেহাভ্যন্তরে একটি মাত্র নালি দেখা যায় ।
  • দেহগহ্বর হলো সিলেন্টেরণ

আরও জানুন : প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, পর্ব ও প্রয়োজনীয়তা

দ্বিস্তরী প্রাণীর উদাহরণ :

হাইড্রা Hydra viridis
জেলি ফিশ Aurelia aurita
সমুদ্র পালক Pennatula aculeata

ত্রিস্তরী প্রাণী কাকে বলে ?

যে সব প্রাণীর ভ্রূণের কোষগুলো এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম এই তিনটি স্তরে সাজানো থাকে, সে সকল প্রাণীকে ত্রিস্তরবিশিষ্ট বা ট্রিপ্লোরাস্টিক (triploblastic) প্রাণী বলা হয় ।

Cnidaria পরবর্তী সব পর্বের প্রাণীই ট্রিপ্লোব্লাস্টিক। এদের ভ্রূণীয় কোষগুলো এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম-এ তিনটি স্তরে সাজানো থাকে। এ তিনটি স্তর থেকে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সৃষ্টি হয়। যেমন- এক্টোডার্ম থেকে এপিডার্মিস, স্নায়ুতন্ত্র, সংবেদী অঙ্গ ইত্যাদি; মেসোডার্ম থেকে পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র, সংবহনতন্ত্র ইত্যাদি; এবং এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয় পৌষ্টিকতন্ত্র, শ্বসনতন্ত্র ইত্যাদি ।

ত্রিস্তরী প্রাণীর বৈশিষ্ট্য :

  • এরা ত্রিস্তরী বা ট্রিপলোব্লাস্টিক এবং অ্যাসিলোমেট (সিলোম ও দেহগহ্বর বিহীন) ।
  • এদের দেহ নরম, লম্বা, পৃষ্ঠীয়-অঙ্কীয় তল বরাবর পাতা বা ফিতার মতো চ্যাপ্টা ।
  • রেচনতন্ত্র শিখাকোষ নিয়ে গঠিত ।
  • বিভিন্ন অঙ্গের ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা নামক যোজক কলা বা মেসেনকাইমে পূর্ণ থাকে ।
  • অধিকাংশ ক্ষেত্রে এপিডার্মিসটি সিনসাইসিয়াল টেগুমেন্ট জাতীয় ।

আরও জানুন : প্রাণী বৈচিত্র্য কাকে বলে? কত প্রকার ও কি কি-উদাহরণ সহ

ত্রিস্তরী প্রাণীর উদাহরণ :

ফিতা কৃমি Taenia solium
যকৃত কৃমি Fasciola hepatica

দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীর পার্থক্য :

দ্বিস্তরী প্রাণী ত্রিস্তরী প্রাণী
১. ভ্রূণাবস্থায় দেহের কোষগুলো এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে। ১. ভ্রূণাবস্থায় দেহের কোষগুলো এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম নামক তিনটি কোষস্তরে বিন্যস্ত থাকে।
২. এক্টোডার্ম ও এন্ডোডার্মের মধ্যখানে মেসোগ্লিয়া নামক অস্থায়ী স্তর থাকে। ২. এদের কোন মেসোগ্লিয়া থাকে না।
৩. ভ্রূণস্তরের কোষগুলো কোন কলা বা অঙ্গ গঠন করতে পারে না। ৩. ভ্রূণস্তরের কোষগুলো বিভিন্ন কলা, অঙ্গ ও তন্তু গঠন করে।
৪. দেহগহ্বরের একটি মাত্র নালী দেখা যায়। ৪. দেহগহ্বর ও পোষ্ঠিক নালী—এই দুটি নালী থাকে।
৫. গ্যাস্ট্রোভাসকুলার নামক দেহগহ্বর থাকে। ৫. এদের দেহগহ্বর সিলোম।

আরও জানুন : প্রতিসাম্য কাকে বলে? কত প্রকার ও কি কি। উদাহরণ সহ

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment