হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

প্রতিসাম্য কাকে বলে? কত প্রকার ও কি কি। উদাহরণ সহ

প্রতিসাম্য প্রাণিজগতের শ্রেণীবিন্যাসকরণের অন্যতম একটি ভিত্তি। প্রতিসাম্য বলতে প্রাণিদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার-আকৃতিবিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়।

প্রতিসাম্য কাকে বলে ?

প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুই পাশে সদৃশ বা সমান আকার – আকৃতিবিশিষ্ট অংশের অবস্থানকে প্রতিসাম্য বলে।

আর যেসব প্রাণীর দেহে এরূপ বিভাজন ‘সম্ভব হয় না তাদের অপ্রতিসম প্রাণী (asymmetrical animal) বলে অভিহিত করা হয়।

প্রতিসাম্যের প্রকারভেদ :

প্রাণীদেহে বিভিন্ন ধরণের প্রতিসাম্য দেখতে পাওয়া যায়। যেমন –

১। গোলীয় প্রতিসাম্য (Spherical symmetry) : একটি গোলককে যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর সদৃশ বা সমান অংশে ভাগ করা যায়, তেমনিভাবে কোনো প্রাণিদেহকে যদি ভাগ করা যায়, তখন তাকে গোলীয় প্রতিসাম্য বলে । যেমন- Volvox, Radiolaria, Heliozoa প্রভৃতি ।

আরও জানুন : দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীর-সংজ্ঞা,উদাহরণ,পার্থক্য ও বৈশিষ্ট্য

২। অরীয় প্রতিসাম্য (Radial symmetry) : কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, তখন সে ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে। হাইড্রা, জেলিফিশ (Aurelia), সী অ্যানিমন (Metridium) ও সম্পর্কিত গোষ্ঠিভুক্ত প্রাণী যাদের অনুলম্ব অক্ষের এক প্রান্তে মুখ অবস্থিত সে সব প্রাণীতে অরীয় প্রতিসাম্য দেখা যায় ।

৩। দ্বি-অরীয় প্রতিসাম্য (Biradial = radial + bilateral symmetry): কোনো প্রাণিদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা একজোড়া হওয়ায় অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু দুটি তল পরস্পরের সমকোণে অতিক্রম করতে পারে, ফলে ঐ প্রাণিদেহ ৪টি সদৃশ অংশে বিভক্ত হতে পারে ।

এ ধরনের প্রতিসাম্য হচ্ছে দ্বি-অরীয় প্রতিসাম্য । Ctenophora (টিনোফোরা) জাতীয় প্রাণীর দেহ, যেমন- Ceolopiana মৌলিকভাবে অরীয় প্রতিসম হলেও দুটি কর্ষিকা থাকায় এরা দ্বি- অরীয় প্রতিসম প্রাণী ।

৪। দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্য (Bilateral symmetry) : যখন কোনো প্রাণীর দেহকে তার কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার ডান ও বামপাশে (অর্থাৎ স্যাজিটাল তল) দুটি সদৃশ্য অংশে ভাগ করা যায়, তখন তাকে দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্য বলে । উদাহরণ-প্রজাপতি (Pieris brassicae), ব্যাঙ (Hoplobatrachus tigerinus), মানুষ (Homo sapiens) প্রভৃতি ।

৫। অপ্রতিসাম্য (Asymmetry) : যখন কোনো প্রাণীর দেহকে অক্ষ বা দেহতল বরাবর ছেদ করলে একবারও সদৃশ দুটি অংশে ভাগ করা যায় না তখন তাকে অপ্রতিসাম্য বলে । উদাহরণ-স্পঞ্জ ((Cliona celata), শামুক (Pila globosa) ইত্যাদি ।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment