রাইবোজোম ও লাইসোজোম এর মধ্যে পার্থক্য :
| রাইবোসোম (Ribosome) |
লাইসোসোম (Lysosome) |
|---|---|
| ১। কোষ-আবরণী থাকে না। |
১। সূক্ষ্ম কোষ-আবরণী দ্বারা অন্যান্য অঙ্গ হতে পৃথক । |
| ২। এরা কোষের মধ্যে মুক্ত অথবা হালকাভাবে এন্ডোপ্লাজমীয় জালিকা বা নিউক্লিয় আবরণীর সহিত লেগে থাকে। |
২। এরা কোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। |
| ৩। রাইবোসোম RNA এবং হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত । |
৩। আদ্র-বিশ্লেষক উৎসেচক দ্বারা পূর্ণ । |
| ৪। বিভিন্ন ধরনের প্রোটিন গঠনে সাহায্য করে। |
৪। আঃন্ত কোষীয় বিপাকে সাহায্য করে । |
| ৫।সাধারণত একত্রে থাকতে দেখা যায । |
৫। এরা সাধারণত পৃথক অবস্থায় থাকে । |
| ৬। উদ্ভিদ এবং প্রাণি সকল কোষেই বিদ্যমান। |
৬। সকল প্রাণিকোষে এবং অল্পসংখ্যক উদ্ভিদকোষে বিদ্যমান।
|
মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে পার্থক্য :
| মাইটোকন্ড্রিয়া | প্লাস্টিড |
|---|---|
| ১। এরা উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই অবস্থিত। |
১। এরা কেবল উদ্ভিদ কোষে অবস্থিত । |
| ২। এদের আকার সাধারণত দন্ডাকার বা সূত্রাকার হয় । |
২। এদের আকার প্রধানত ডিম্বাকার বা উপ-বৃত্তাকার । |
| ৩। এদের অন্তঃপর্দায় অসংখ্য ভাঁজ থাকে, তাদের ক্রিস্টি বলে । |
৩। এদের পর্দায় কোন ভাঁজ থাকে না। |
| ৪। এদের পর্দায় অসংখ্য দানা যুক্ত থাকে । |
৪। এদের পর্দায় কোন ভাঁজ থাকে না । |
| ৫। শ্বসনে সহায়তা করা এদের প্রধান কাজ । |
৫। খাদ্য সংশ্লেষন খাদ্য সঞ্চয়, পরাগায়ন ও ফলের বিস্তারে সাহায্য করে। |
সেন্ট্রোসোম ও সেন্ট্রোমিয়ার মধ্যে পার্থক্য :
| সেন্ট্রোসোম | সেন্ট্রোমিয়ার |
|---|---|
| ১। Kenron = কেন্দ্র, Some = দেহ বা বস্তু । |
১। Kentron = কেন্দ্র, Metros = অংশ। সেন্ট্রোমিয়ার Kentron, নিউক্লিয় বস্তু । |
| ২। নিউক্লিয়াসের সন্নিকটেই সেন্ট্রোসোমের অবস্থান ৷ |
২। নিউক্লিয়াসের ভিতর ক্রোমোসোমের মধ্যে সেন্ট্রোমিয়ার থাকে। |
| ৩। সেন্ট্রোসোম সাধারণত প্রাণিকোষে দেখতে পাওয়া যায়। |
৩। সেন্ট্রোমিয়ার উদ্ভিদ এবং প্রাণি উভয় কোষেই বর্তমান গঠিত । |
| ৪। RNA এবং প্রোটিনের সমন্বয়ে সেন্ট্রোসোম গঠিত। | ৪। DNA এবং প্রোটিনের সমন্বয়ে সেন্ট্রোমিয়ার গঠিত। |
| ৫। সেন্ট্রোসোম গঠিত সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল দ্বারা । |
৫। সেন্ট্রেমিয়ার ক্রোমোমিয়ার এবং ক্রোমাটিন তন্তু দ্বারা । |
| ৬। স্পিন্ডল তৈরিতে সেন্ট্রোজোম উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে । |
৬। ক্রোমোসোমকে স্পিডলের সহিত সংযুক্তিতে সেন্ট্রোমিয়ারের ভূমিকা বিশেষ ভাবে উল্লেখযোগ্য । |
