আরবি রচনা : সালাত। বাংলা অনুবাদ সহ

اَلصَّلَاةُ / فَضِيلَةُ الصَّلَاةِ – اَلصَّلَاةُ مِعْرَاجُ ٱلْمُؤْمِنِينَ
সালাত/সালাতের ফজিলত/সালাত মুমিনের মিরাজ

اَلمُقَدَّمَةُ :

اَلْعِبَادَاتُ الَّتِي اَوْجَبَهَا اللّٰهُ تَعَالَى عَلَى الْمُسْلِمِينَ اَلصَّلَاةُ أَهَمُّهَا- وَهِيَ فَرْضٌ عَلَى كُلِّ مُسْلِمٍ بَالِغٍ وَ عَاقِلٍ. وَهِيَ اَلْفَارِقَةُ بَيْنَ الْمُسْلِمِ وَالْكَافِرِ.

تَعْرِيفُ الصَّلَاةِ:

اَلصَّلَاةُ فِي اللُّغَةِ: الدُّعَاءُ وَالِاسْتِغْفَارُ وَالرَّحْمَةُ وَالتَّسْبِيحُ- وَفِي الِاصْطِلَاحِ: هِيَ عِبَادَةٌ بِأَرْكَانٍ مَخْصُوصَةٍ، وَشُرُوطٍ مَعْهُودَةٍ عَلَى هَيْئَةٍ مُعَيِّنَةٍ وَوَقْتٍ مَّعْلُومٍ.

আরো পড়ুন : আরবি রচনা : কুরআনুল কারীম – অনুবাদ সহ

حُكْمُ الصَّلَاةِ:

اَلصَّلَاةُ فَرْضٌ عَلَى كُلِّ مُسْلِمٍ عَاقِلٍ وَبَالِغٍ- مَنْ تَرَكَهَا كَسْلَانُ فَهُوَ عَاصٍ، وَمَنْ تَرَكَهَا مُتَعَمِّدًا فَقَدْ كَفَرَ

أَهَمِّيَّتُهَا:

لِلصَّلَاةِ أَهَمِّيَّةٌ كَبِيرَةٌ، فَقَدْ إِهْتَمَّ بِهَا الْإِسْلَامُ وَجَعَلَهَا أَعْظَمَ أَرْكَانِ الدِّينِ وَعِمَادَهُ- لِذَا أَمَرَ اللّٰهُ تَعَالَى الْمُسْلِمِينَ ثَلَاثًا وَثَمَانِينَ مَرَّةًبِإِقَامَةِ الصَّلَاةِ  فَقَالَ تَعَالَى: (اَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ)- وَجَعَلَ الصَّلَاةَ فَارِقَةً بَيْنَ الْمُسْلِمِ وَٱلْكَافِرِ، كَمَا قَالَ النَّبِيُّ ﷺ: الفَارِقُ بَيْنَ المُسْلِمِ وَالكافِرِ الصَّلَاةُ

فَضِيلَةُ الصَّلَاةِ:

اَلصَّلَاةُ أَفْضَلُ الْعِبَادَاتِ وَالطَّاعَاتِ وَأَعْظَمُ الْوَسَائِلِ لِلْقُرْبَاتِ، وَهِيَ أَسَاسُ الْفَوْزِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ. قَالَ تَعَالَى: (قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ، اَلَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ). وَقَدْ قَالَ النَّبِيُّ ﷺ: اَلصَّلَاةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ».

আরো পড়ুন : আরবি রচনা : সময়ের মূল্য। অর্থ সহ

فَوَائِدُ الصَّلَاةِ:

لِلصَّلَاةِ فَوَائِدُ عَظِيمَةٌ؛ مِنْ أَهَمُّهَا أَنَّهَا تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ، كَمَا قَالَ تَعَالَى: (إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ). وَأَدَاؤُهَا فِي الْجَمَاعَةِ تَقْوَى الْأُخُوَّةَ بَيْنَ الْمُسْلِمِينَ، وَتُزِيلُ عَنْهُمُ الْحِقْدَ وَالْحَسَدَ وَالْمُنَازَعَةَ، حَتَّى يُصْبِحَ الْمُجْتَمَعُ مَلِيئًا بِٱلْمَحَبَّةِ وَالْمَوَدَّةِ.

اَلْخَاتِمَةُ:

فَعَلَيْنَا أَنْ نُقِيمَ الصَّلَاةَ، وَنُقِيمَ دُرُوسَهَا فِي الْمُجْتَمَعِ وَعَلَيْنَا أَنْ نَأْمُرَ أَوْلَادَنَا وَإِخْوَانَنَا لِلصَّلَاةِ وَهُمْ فِي سَبْعِ سِنِينَ

ভূমিকা :

আল্লাহ তা’আলা মুসলমানদের উপর যে সকল ‘ইবাদাত ফরজ করেছেন সালাত বা নামায তন্মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ । উহা প্রত্যেক বয়ঃপ্রাপ্ত ও জ্ঞানী মুসলমানের উপর ফরয। উহা মুসলিম ও কাফিরের মাঝে পার্থক্যকারী।

আরো পড়ুন : আরবি রচনা : মাদ্রাসা (বাংলা অনুবাদ সহ)

সালাতের পরিচয় :

শব্দের আভিধানিক অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা, রহমত, প্রশংসা বর্ণনা করা। আর পরিভাষায়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে কতগুলো বিশেষ শর্ত ও বৈশিষ্ট্য সহকারে ইবাদাত করা।

সালাতের বিধান :

প্রত্যেক জ্ঞানী, বয়ঃপ্রাপ্ত মুসলিমের উপর সালাত আদায় করা ফরয। যে ব্যক্তি অলসতা বশতঃ উহা ছেড়ে দেয় সে গুনাগার, আর যে ব্যক্তি ইচ্ছে করে উহা পরিত্যাগ করে সে কুফুরী করল ।

উহার গুরুত্ব :

সালাতের বিরাট গুরুত্ব রয়েছে। ইসলাম উহার বেশ গুরুত্ব দিয়েছে এবং উহাকে দ্বীনের সবচেয়ে বড় স্তম্ভ করেছে। এ কারণে আল্লাহ তা’আলা মুসলমানদেরকে ৮৩ বার সালাত আদায়ের নির্দেশ দিয়ে বলেছেন- “তোমরা সালাত কায়েম কর, আর যাকাত আদায় কর।” আর সালাতকে মুসলিম ও কাফিরের মাঝে পার্থক্যের নিদর্শন বানিয়েছেন। রাসূল (স) বলেছেন- “সালাত হচ্ছে মুসলিম ও কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী।”

সালাতের মর্যাদা :

সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ‘ইবাদাত ও আনুগত্য এবং নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম । উহা দুনিয়া ও আখিরাতের সাফল্যের মূল ভিত্তি। যেমন আল্লাহ তাআলা বলেন- “মুমিনগণ সফল হলো, যারা তাদের সালাতে ভীত ও সন্ত্রস্ত।” উহা মু’মিনের জন্য মিরাজ স্বরূপ। রাসূল (স) বলেছেন- “সালাত মু’মিনদের মিরাজ স্বরূপ।”

সালাতের উপকারীতা :

সালাতের অনেক উপকারীতা রয়েছে । উহার মধ্যে অন্যতম হচ্ছে, উহা মানুষকে পাপ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। এ ব্যাপারে কুরআনুল কারীমে আল্লাহ বলেন- “নিশ্চয়ই সালাত পাপ ও গর্হিত কাজ থেকে বিরত রাখে।” উহা জামাতের সাথে আদায় করার ফলে মুসলমানদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক বৃদ্ধি করে। আর তাদের থেকে হিংসা-বিদ্বেষ, ঝগড়া-বিবাদ দূর করে, ফলে সমাজটি ভালবাসা ও মমতার সমাজে পরিণত হয় ।

উপসংহার :

আমাদের সালাত কায়েম করা এবং উহার শিক্ষা সমাজে বাস্তবায়ন করা উচিৎ। আর সাত বছর বয়সেই আমাদের ছেলে-মেয়ে ও ভাই-বোনদের নামাযের আদেশ দেয়া কর্তব্য।


Author

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে সকল শ্রেণীর শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment