হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

الْبَدْلُ(বদল)কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ

بَدْلُ (বদল) শব্দটি বাবে يَنْصُرُ, نَصَرَ এর মাসদার। এর শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন করা বা স্থলাভিষিক্ত করা।

সংজ্ঞা : পরিভাষায় بَدْلُ এমন একটি تَابِعٌ যার সাথে ঐ বিষয়ের সম্পর্ক স্থাপন করা হয়, যে বিষয়ের সম্পর্ক তার مَتْبُوعٌ এর সাথে করা হয়। আর এই সম্পর্কের ক্ষেত্রে মূলত تَابِعٌটিই মূল উদ্দেশ্য হয়ে থাকে ,مَتْبُوعٌ টি নয়। তাকেই بَدْلُ বলা হয়।

যেমন : جَاءَنِي زَيْدٌ أَخُوكَ ( আমার নিকট তোমার ভাই যায়েদ এসেছে) ; এখানে زَيْدٌ শব্দটি مَتْبُوعٌ তথা مُبْدَلٌ مِنْهُ ; আর أَخُوكَ শব্দটি تَابِعٌ তথা بَدَلُ ; এখানে تَابِعٌ তথা بَدَلُ টি উদেশ্য।

সম্পর্কিত পোস্ট: মাবনি কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ

بَدْلٌ-এর প্রকারভেদ:

بَدْلٌ মোট চার প্রকার। যথা-

১। بَدْلُ الْكُلِّ مِنَ الْكُلّ (পূর্ণ স্থলবর্তী পদ): যে بَدْلٌ তার – مَتْبُوعٌ-এর বোধগত ব্যক্তি বা বস্তুর সম্পূর্ণটাই বুঝায়, তাকে بَدْلُ الْكُلِّ বলা হয়। যেমন- جَاءَنِي زَيْدٌ أَخُوكَ ( আমার নিকট তোমার ভাই যায়েদ এসেছে)। এখানে زَيْدٌ যে, أَخُوكَ বলে তাকেই বোঝানো হয়েছে।

২। بَدْلُ الْبَعْضِ مِنَ الْكُلِّ (আংশিক স্থলবর্তী পদ) : যে بَدْلُ তার مَتْبُوعٌ-এর নির্দেশিত সত্তাকে আংশিকভাবে নির্দেশ করে তাকে بَدْلُ الْبَعْضِ বলে । যেমন- ضَرَبْتُ زَيْدًا رَأْسَهُ (আমি যায়েদকে তার মাথায় মেরেছি)। এখানে رَأْسَهُ বলে مَتْبُوعٌ) زَيْدً) এর অর্থের অংশ বুঝিয়েছে।

৩। بَدَلُ اشْتِمَالٍ (সংশ্লিষ্ট স্থলবর্তী পদ): যে بَدْلُ তার مَتْبُوعٌ-এর সংশ্লিষ্ট বস্তুকে বুঝায় তাকে بَدَلُ اشْتِمَالٍ বলা হয় । যেমন- سَلَبَ زَيْدٌ ثَوْبَهُ (যায়েদের কাপড় কেড়ে নেয়া হলো)। এখানে ثَوْبَهُ বদলটি مَتْبُوعٌ) زَيْدٌ ) এর সংশ্লিষ্ট বস্তু।

৪। بَدُلُ الْغَلَطِ (ভ্রমের স্থলবর্তী পদ): যা ভুল সংশোধনের নিমিত্তে উল্লেখ করা হয় তাকে بَدْلُ غَلَطٌ বলে। যেমন- جَاءَنِي زَيْدٌ جَعْفَرُ (আমার কাছে যায়েদ না জাঁফর এলো।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment