হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

ইসমে তাফজিল(اِسْم تَفْضِيل) সংজ্ঞা, গঠন, ব্যবহার ও আমল

ইসমে তাফজিল(اِسْمُ تَفْضِيل) অর্থ : تَفْضِيل শব্দটি বাবে تَفْعِيل এর মাসদার। এর আভিধানিক অর্থ হলো – মর্যাদা দান, শ্রেষ্ঠত প্রদান, অগ্রাধিকার প্রদান ইত্যাদি।

সংজ্ঞা : ফেলে মা’রুফ হতে গঠিত যে ইসম একাধিক ব্যক্তি বা বস্তুর দোষ বা গুনের আধিক্যের তুলনা বুঝায় তাকে ইসমে তাফজিল বলে।

ইসমে তাফজিল এর গঠনপ্রণালী :

ইসমে তাফযীল فِعْلٍ مَعْرُوفٍ হতে গঠিত হয়। ثُلَاثِيٍّ مُجَرَّدٍ -এর যে সকল মাসদার রং বা প্রকাশ্য দোষ বুঝায়, সেগুলো ছাড়া অন্য সব মাসদার থেকে أَفْعَلَ -এর ওযনে পুংলিঙ্গের এবং فُعْلَى -এর ওযনে স্ত্রীলিঙ্গের ইসমে তাফজিল (اِسْمُ تَفْضِيلٍ) গঠিত হয়। যেমন- كِبْرٌ থেকে أَكْبَرُ ও كُبْرَى

কিন্তু যে সকল মাসদার তথা ক্রিয়ামূল দ্বারা রং বা প্রকাশ্য দোষ বুঝায়, সে সকল মাসদার হতে أَفْعَلَ -এর ওযনে صِفَة مُشَبَّهَة হয়। যেমন- أَحْمَرُ (লাল বর্ণ), أَعْمَى (অন্ধ)।

সম্পর্কিত পোস্ট : সিফাতে মুশাব্বাহ: অর্থ, সংজ্ঞা, গঠন, আমল, সীগাহ, ব্যবহার

যদি ثُلَاثِيٍّ مُجَرَّدٍ ব্যতীত অন্য কোনো বাব হতে اِسْمُ تَفْضِيلٍ বানাতে হয়, অথবা ثُلَاثِيٍّ مُجَرَّدٍ এর রং বা প্রকাশ্য দোষ প্রকাশক মাসদার থেকেইসমে তাফজিল বানাতে হয়, তাহলে প্রথমে أَفْضَلُ -এর ওযনে আধিক্য, অতিরিক্ত, কঠোরতা ইত্যাদি অর্থ প্রকাশক কোনো শব্দ আনতে হবে। তারপর ঐ বাবের মাসদারটি বা রং ও দোষ প্রকাশক মাসদারটিকে তামীয হিসেবে مَنْصُوبٍ অবস্থায় উল্লেখ করতে হবে। যেমন-هُوَ أَشَدُّ اجْتِهَادًا (সে অধিক গবেষণাকারী), هُوَ أَقْبَحُ عَرَجًا (সে বিশ্রী রকম পঙ্গু), هُوَ أَقْوَى حُمْرَةً (তা লাল বর্ণে অধিক পক্ক) ইত্যাদি।

ইসমে তাফজিল এর আমল :

ইসমে তাফজিল তার মূল فِعْلٍ مَعْرُوفٍ এর ন্যায় আমল করে তথা ফায়েল কে রফা দেয়, তবে অধিকাংশ সময় উহার মধ্যকার উহ্য জমীর فَاعِلٌ হয়ে থাকে, যথা- زَيْدٌ أَفْضَلُ عِلْمًا (যায়েদ জ্ঞানের দিক থেকে উত্তম) এ বাক্যে أَفْضَلُ مَنْصُوبَاتٌ এর মধ্যকার উহ্য هُوَ জমির হচ্ছে ফায়েল এবং উহা مَفْعُولٌ مَعَهُ ,مَفْعُولٌ بِهِ، مَفْعُولٌ مُطْلَقٌ ব্যতিত অনন্য মানসুবাত (নসববিশিষ্ট ইসম) কেও নসব দেয়, যথা- زَيْدٌ أَفْضَلُ عِلْمًا বাক্যে عِلْمًا কে أَفْضَلُ তামীয হিসেবে নসব দিয়েছে।

কিন্তু مَفْضُولٌ বা প্রাধান্য প্রাপ্ত ব্যক্তি বা বস্তু উল্লেখ করতে হলে উহাকে مُضَافٌ প্রদান করে, যথা- زَيْدٌ أَفْضَلُ الْقَوْمِ (যায়েদ সম্প্রদায়ের উত্তম ব্যক্তি) এ বাক্যে الْقَوْمِ শব্দ أَفْضَلُ এর مُضَافٌ إِلَيْهِ হিসেবে জরযুক্ত হয়েছে।

সম্পর্কিত পোস্ট : ইসমে মাফউল এর অর্থ, সংজ্ঞা, সিগাহ, আমল ও গঠনপ্রণালী

ইসমে তাফজিল এর ব্যবহার :

اِسْمُ تَفْضِيلٍ সর্বদা নিম্নোক্ত তিনটি পদ্ধতির কোন একটি পদ্ধতিতে ব্যবহৃত হয়, যথা-

ক) দু’টি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বুঝাতে হলে مِنْ অব্যয় যোগে ব্যবহৃত হয়। যথা- زَيْدٌ أَفْضَلُ مِنْ خَالِدٍ (যায়েদ খালেদ হতে উত্তম) এ পদ্ধতিকে تَفْضِيلُ الْبَعْضِ বলে।

খ) তুলনা ব্যতীত কোন ব্যক্তি বা বস্তুর শ্রেষ্ঠত্ব বুঝাতে হলে أَلِفٌ ও لَامٌ যোগে ব্যবহৃত হয়, যথা- جَاءَنِي زَيْدٌ الْفَاضِلُ(উত্তম যায়েদ এসেছে) এ পদ্ধতিকে تَفْضِيلُ النَّفْسِ বলে।

গ) এক জাতীয় অনেক ব্যক্তি বা বস্তুর মধ্যে কোন একজন ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ সর্বাধিক বুঝাতে হলে إِضَافَةٌ যোগে ব্যবহৃত হয়, যথা- زَيْدٌ أَفْضَلُ الْقَوْمِ (যায়েদ সম্প্রদায়ের উত্তম ব্যক্তি) এ পদ্ধতিকে تَفْضِيلُ الْكُلِّ বলে।

সম্পর্কিত পোস্ট : জমির(ضَمِيرٌ) কাকে বলে? কত প্রকার, সংখ্যা কয়টি উদাহরণ সহ

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment