তাকিদ এর প্রকারভেদ:
তাকিদ দু’প্রকার। ১. اَلتَّأْكِيدُ اللَّفْظِيُّ: শব্দগত তাকীদ। ২. اَلتَّأْكِيدُ الْمَعْنَوِيُّ : অর্থগত তাকীদ।
التَّأْكِيدُ اللَّفْظِيُّ এর সংজ্ঞা: اَلتَّأْكِيدُ اللَّفْظِيُّ অর্থ – শাব্দিক দৃঢ় করা। পরিভাষায় প্রথম শব্দকে হুবহু বা উহার সমার্থক শব্দকে দ্বিতীয়বার উল্লেখ করার মাধ্যমে কৃত তাকীদকে اَلتَّأْكِيدُ اللَّفْظِيُّ বলে। যথা-
ক. زَيْدٌ زَيْدٌ قَائِمٌ (যায়েদই দণ্ডায়মান) উহা প্রথম শব্দ দ্বিরুক্তিকরণের উদাহরণ।
খ. قُمْتَ أَنْتَ (তুমিই দাঁড়িয়েছ) উহা সমার্থক শব্দ উল্লেখকরণের উদাহরণ। কেননা قُمْتَ এর মধ্যে أَنْتَ বিদ্যমান থাকায় উহা দ্বিতীয় أَنْتَ এর সমার্থকও বটে।
সম্পর্কিত পোস্ট : ইসমে ফায়েল(أسم فاعل)অর্থ,সংজ্ঞা,সিগাহ,আমল ও গঠনপ্রণালী
জ্ঞাতব্য: এ প্রকার তাকীদ ضَمِيرٌ – جُمْلَةٌ – حَرْفٌ – فِعْلٌ – إِسْمٌ ইত্যাদিতে হয়ে থাকে।
التَّأْكِيدُ الْمَعْنَوِيُّ এর সংজ্ঞা : التَّأْكِيدُ الْمَعْنَوِيُّ অর্থ- অর্থগত দৃঢ়করণ। পরিভাষায় নির্দিষ্ট শব্দাবলী দ্বারা مَتْبُوعٌ কে দৃঢ় করা হলে উহাকে التَّأْكِيدُ الْمَعْنَوِيُّ বলে, যথা- جَاءَ الْأَمِيرُ نَفْسُهُ (আমীর স্বয়ং এসেছেন।) এবাক্যে نَفْسُهُ দ্বারা الْأَمِيرُ এর তাকীদ করা হয়েছে।
শব্দাবলী : التَّأْكِيدُ الْمَعْنَوِيُّ এর শব্দ সংখ্যা মোট এগারটি। যথা- (১)نَفْسٌ (স্বয়ং) (২) عَيْنٌ (স্বয়ং) (৩) كِلَا (দ্বিবচনে পুংলিঙ্গ) (৪)كِلْتَا (দ্বিবচনে স্ত্রীলিঙ্গ) (৫) كُلٌّ (প্রত্যেক) (৬) أَجْمَعُ (সকল) (৭)أَكْتَعُ (সকল) (৮) أَبْتَعُ (সকল) (৯)أَبْصَعُ (সকল) (১০) عَامَّةٌ (সাধারণ/সকল) (১১)جَمِيعٌ (সকল).
ব্যবহার বিধি : التَّأْكِيدُ الْمَعْنَوِيُّ-এর শব্দাবলী ব্যবহারের নিয়মাবলী নিম্নরূপ :
نَفْسٌ ও عَيْنٌ এর ব্যবহার বিধি: শব্দ দু’টি সীগাহ ও জমীরের রূপভেদে একবচন, দ্বিবচন, বহুবচন, পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের তাকীদের জন্য ব্যবহৃত হয়, যথা-
جَاءَنِي زَيْدٌ عَيْنُهُ ও جَاءَنِي زَيْدٌ نَفْسُهُ : আমার নিকট যায়েদ স্বয়ং এসেছে।
جَاءَنِي الزَّيْدَانِ أَنْفُسُهُمَا ও جَاءَنِي الزَّيْدَانِ أَعْيُنُهُمَا : আমার নিকট দু’জন যায়েদ নিজেরাই এসেছে।
جَاءَنِي الزَّيْدُونَ أَنْفُسُهُمْ ও جَاءَنِي الزَّيْدُونَ أَعْيُنُهُمْ : আমার নিকট যায়েদগণ নিজেরাই এসেছে।
সম্পর্কিত পোস্ট : জমির(ضَمِيرٌ) কাকে বলে? কত প্রকার, সংখ্যা কয়টি উদাহরণ সহ
كِلَا ও كِلْتَا এর ব্যবহার বিধি : كِلَا পুংলিঙ্গে ও كِلْتَا স্ত্রীলিঙ্গে দ্বিবচনের তাকীদের জন্য ব্যবহৃত হয়। তবে শব্দ দু’টি কখনও مُؤَكَّد এর প্রতি ইযাফতযুক্ত হয়, যথা-
ক) পুংলিঙ্গে : جَاءَ كِلَا الطَّالِبَيْنِ : দু’জন ছাত্রই এসেছে।
খ) স্ত্রীলিঙ্গে : جَاءَتْ كِلْتَا الطَّالِبَتَيْنِ : দু’জন ছাত্রীই এসেছে।
আবার কখনও উহারা مُؤَكَّد এর জমীরের প্রতি ইযাফত যুক্ত হয়, যথা-
ক) পুংলিঙ্গে : جَاءَ الزَّيْدَانِ كِلَاهُمَا দুজন যায়েদই এসেছে।
খ) স্ত্রীলিঙ্গ جَاءَتِ الْهِنْدَانِ كِلْتَاهُمَا : দুজন হিন্দাই এসেছে।
كُلٌّ – جَمِيعٌ ও عَامَّةٌ এর ব্যবহার বিধি: এ শব্দগুলো কখনও مُؤَكَّد ‘এর জমীরের প্রতি ইযাফতযুক্ত হয়, যথা- جَاءَ الطُّلَّابُ كُلُّهُمْ, جَاءَ الطُّلَّابُ جَمِيعُهُمْ, جَاءَ الطُّلَّابُ عَامَّتُهُمْ(সকল ছাত্রই এসেছে)।
أَجْمَعُ এর ব্যবহার বিধি : أَجْمَعُ শব্দটি বহুবচনের তাকীদের জন্য কখনও مُؤَكَّد এর জমীরের প্রতি ইযাফতযুক্ত হয়, যথا- جَاءَ الطُّلَّابُ أَجْمَعُهُمْ এবং কখনো বহুবচনের রূপ أَجْمَعُونَ ধারণ করে ব্যবহৃত হয়। যথা – جَاءَ الطُّلَّابُ أَجْمَعُونَ (সকল ছাত্রই এসেছে)।
أَبْتَعُ. أَبْصَعُ. أَكْتَعُ এর ব্যবহার বিধি : এ শব্দগুলো সীগাহ পরিবর্তনের মাধ্যমে বহুবচনের তাকীদের জন্য ব্যবহৃত হয়। مُؤَكَّد পুংলিঙ্গ হলে শব্দ গুলো أَبْتَعُونَ أَكْتَعُونَ ও بَتْعُ – كَتْعُ أَبْصَعُونَ ও بَصْعُ রূপে ব্যবহৃত হয়। উহারা সর্বদা أَجْمَعُ এরপরে ব্যবহৃত হয় বিদায় أَجْمَعُ ব্যতীত এদের ব্যবহার বৈধ নয়।