مُضْمَرٌ শব্দটি اَلْإِضْمَارُ মাসদার থেকে বাবে إِفْعَالٌ এর إِسْمُ مَفْعُولٍ এর وَاحِدٌ مُذَكَّرٌ এর সীগাহ। এর আভিধানিক অর্থ- উহ্য, গোপনীয়, সর্বনাম, গুপ্ত, নিহিত ইত্যাদি। এর অপর নাম জমির (ضَمِيرٌ) বা সর্বনাম।
সংজ্ঞা : পরিভাষায় নামবাচক বিশেষ্যের পরিবর্তে যে ইসম ব্যবহৃত হয় তাকে مُضْمَرٌ বা জমির বলা হয়। যেমন – هُوَ সে, أَنْتَ তুমি, أَنَا আমি ইত্যাদি।
জমির (ضَمِيرٌ)-এর প্রকারভেদ:
ضَمِيرٌ বা সর্বনাম প্রথমতঃ তিন প্রকার। যথা-
১। الضَّمِيرُ الْمَرْفُوعُ- কর্তৃবাচক সর্বনাম : مَرْفُوعٌ অর্থ- উচ্চকৃত, উন্নীত। পরিভাষায় فَاعِلٌ বা কর্তা হিসেবে যে ضَمِيرٌ বা সর্বনাম ব্যবহৃত হয়, তাকে الضَّمِيرُ الْمَرْفُوعُ বা কর্তৃকবাচক সর্বনাম বলে। যথা-ضَرَبْتُ (আমি প্রহার করেছি) ضَرَبْتَ (তুমি মেরেছ) أَنَا (আমি) أَنْتَ (তুমি) ইত্যাদি।
২। الضَّمِيرُ الْمَنْصُوبُ – কর্মবাচক সর্বনাম : مَنْصُوبٌ অর্থ- স্থীরকৃত। পরিভাষায় مَفْعُولٌ বা কর্ম হিসেবে যে ضَمِيرٌ (সর্বনাম) ব্যবহৃত হয়, তাকে الضَّمِيرُ الْمَنْصُوبُ বা কর্মবাচক সর্বনাম বলে। যথা- نَصَرَنِي (সে আমাকে সাহায্য করেছে) نَصَرَكَ (সে তোমাকে সাহায্য করেছে) إِيَّايَ (আমাকেই) إِيَّاكَ (তোমাকেই) ইত্যাদি।
সম্পর্কিত পোস্ট : ইসমে তাফজিল(اِسْم تَفْضِيل) সংজ্ঞা, গঠন, ব্যবহার ও আমল
৩। الضَّمِيرُ الْمَجْرُورُ সম্বন্ধবাচক সর্বনাম : مَجْرُورٌ অর্থ- যেরদানকারী। পরিভাষায় اَلْحُرُوفُ الْجَارَّةُ বা جَرّ দানকারী অব্যয় অথবা, مُضَافٌ এর সাথে মিলিত হয়ে যে ضَمِيرٌ (সর্বনাম) ব্যবহৃত হয়, তাকে الضَّمِيرُ الْمَجْرُورُ বা সম্বন্ধবাচক সর্বনাম বলে। যথা- لِي (আমার) لَكَ(তোমার) قَلَمُهُ(তাহার কলম) قَلَمُكُمْ(তোমাদের কলম) ইত্যাদি।
জ্ঞাতব্য : বর্ণিত তিন প্রকার জমির এর মধ্যে প্রথম দু’প্রকার তথা الضَّمِيرُ الْمَرْفُوعُ ও الضَّمِيرُ الْمَنْصُوبُ উভয়ই আবার দু’ প্রকার। যথা-
১। الْمُتَّصِلُ – সংযুক্ত : مُتَّصِلٌ অর্থ- সংযুক্ত, মিলিত। পরিভাষায় যে ضَمِيرٌ বা সর্বনাম فِعْلٍ এর সাথে মিলিত হয়ে ব্যবহৃত হয়, তাকে الضَّمِيرُ الْمُتَّصِلُ বা সংযুক্ত সর্বনাম বলে। যথা- ضَرَبْتُ ও ضَرَبَهُ ইত্যাদি।
২। الْمُنْفَصِلُ – অসংযুক্ত : مُنْفَصِلٌ অর্থ- অসংযুক্ত, বিচ্ছিন্ন ও পৃথক। পরিভাষায় যে ضَمِيرٌ বা সর্বনাম فِعْلٍ এর সাথে মিলিত না হয়ে পৃথকভাবে ব্যবহৃত হয়, তাকে الضَّمِيرُ الْمُنْفَصِلُ বা অসংযুক্ত সর্বনাম বলে। যথা- إِيَّاكَ – إِيَّايَ – أَنْتَ – أَنَا ইত্যাদি।
অতএব সর্বমোট ضَمِيرٌ বা সর্বনাম পাঁচ প্রকার। যথা-
১. الضَّمِيرُ الْمَرْفُوعُ الْمُتَّصِلُ : কর্তৃবাচক সংযুক্ত সর্বনাম।
২. الضَّمِيرُ الْمَرْفُوعُ الْمُنْفَصِلُ : কর্তৃবাচক অসংযুক্ত সর্বনাম।
৩. الضَّمِيرُ الْمَنْصُوبُ الْمُتَّصِلُ : কর্মবাচক সংযুক্ত সর্বনাম।
৪. اَلضَّمِيرُ الْمَنْصُوبُ الْمُنْفَصِلُ: কর্মবাচক অসংযুক্ত সর্বনাম।
৫. اَلضَّمِيرُ الْمَجْرُورُ الْمُتَّصِلُ : সম্বন্ধবাচক সর্বনাম।
সম্পর্কিত পোস্ট : সিফাতে মুশাব্বাহ: অর্থ, সংজ্ঞা, গঠন, আমল, সীগাহ, ব্যবহার
যমীরের সংখ্যা:
যেহেতু উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও নাম পুরুষ মিলিয়ে যমীর হয় ১৪টি, সেহেতু ৫ প্রকারের যমীরের সংখ্যা দাঁড়ায় মোট ৭০টি; কিন্তু নাম পুরুষ ও মধ্যম পুরুষের দ্বিবচনের যমীর পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গে একই রূপ হয়। তাই ৫ প্রকারে ২টি করে কমলে ১০টি কমে যায়। তখন যমীরের সংখ্যা দাঁড়ায় ৬০টি।