হরফে জার কাকে বলে? কয়টি ও কি কি উদাহরণ সহ

হরফে জার (الحُرُوفُ الجَارَّة) : الْجَرُّ শব্দটি বাবে نَصَرَ এর মাসদার। আইন কালেমা ও লাম কালেমা একই জাতীয় অক্ষর হওয়ায় এটি জিনসে مُضَاعَف এর অন্তভুক্ত। এর আভিধানিক অর্থ হলো- জরপ্রদানকারী অবয়সমূহ।

সংজ্ঞা : পরিভাষায় যে সব হরফ বা অব্যয় ইসমের পূর্বে এসে উহার শেষে জর প্রদান করে, তাদেরকে হরফে জার (حَرْفُ الجَارِّ ) বলে। যেমন : مِنْ (হতে) إِلَى (পর্যন্ত) ইত্যাদি।

হরফে জার কয়টি ?

হরফে জার এর সংখ্যা মোট ১৭টি। যথা – 

بَا – تَا – كَافْ – لَامْ – وَاوْ – مُنْذُ – مُذْ – خَلَا – رُبَّ – حَاشَا – مِنْ – عَدَا – فِي – عَنْ – عَلَى – حَتَّى – إِلَى

কবির ভাষায় নিম্নরূপ :

بَا وَ – تَاوَ- كَاف – وَلَامْ – وَ وَاو – مُنْدٌ – مُذْ – خَلَا – رُبَّ – حَاشَا – مِن – عَدَا – فِي – عَنْ – عَلَى – حَتَّى – إِلَى

সহজে শেখা : বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুঝ, খলা, রুব্বা, হাশা, মিন, আদা , ফি, আন, আলা , হাত্তা, ইলা।

সম্পর্কিত পোস্ট : তাকিদ(تَأْكِيدٌ) কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ

নিম্নে প্রত্যেকটি হরফে জার উদাহরণ সহ উল্লেখ করা হলো –

১। بَا – যেমন : كَتَبْتُ بِالْقَلَمِ (আমি কলম দিয়ে লিখেছি)।

২। تَا – যেমন : تَاللَّهِ لَأَقُولُ الْحَقَّ (আল্লাহর কসম, অবশই আমি সত্য বলব)।

৩। كَاف – যেমন : زَيْدٌ كَالْأَسَدِ (যায়েদ সিংহের মত)।

৪। لامْ – যেমন : الْمَالُ لِزَيْدٍ (এ সম্পদ যায়েদের)।

৫। وَاوْ – যেমন : وَاللَّهِ لَأَفْعَلَنَّ كَذَا (আল্লাহর শপথ আমি অবশ্যই উহা করব)।

৬। مُنْذُ – যেমন : مَرِضْتُ مُنْذُ يَوْمَينِ ( আমি দু’দিন হতে অসুস্থ)।

৭। مُذْ – যেমন : مَا رَأَيْتُهُ مُذْ يَوْمَيْنِ (আমি তাকে দু’দিন যাবৎ দেখিনি)।

৮। خَلَا – যেমন : جَاءَ الْقَوْمُ خَلَا زَيْدٍ (যায়েদ ব্যতীত দলটি এসেছে)।

৯। رُبَّ – যেমন : رُبَّ رَجُلٍ لَقِيتُهُ (আমি অনেক লোকের সাথে সাক্ষাত করেছি)।

১০। حَاشَا – যেমন : ذَهَبَ الْقَوْمُ حَاشَا زَيْدٍ (যায়েদ ব্যতীত দলটি গিয়েছে)।

১১। مِنْ – যেমন : رَجَعْتُ مِنَ الْمَدْرَسَةِ ( আমি মাদ্রাসা হতে ফিরেছি)।

১২। عَدَا – যেমন : قَرَأَ الْقَوْمُ عَدًا زَيْدٍ (যায়েদ ব্যতীত দলটি পড়েছে)।

১৩। فِي – যেমন : زَيْدٌ فِي الدَّارِ (যায়েদ ঘরে আছে)।

১৪। عَنْ – যেমন : رَوَى عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ (আনাস (রা) হতে বর্ণিত)।

১৫। عَلَى – যেমন : الطَّائِرُ عَلَى السَّطْحِ (পাখিটি ছাদের উপর) ।

১৬। حَتَّى – যেমন : أَكَلْتُ السَّمَكَةَ حَتَّى رَأْسِهَا ( আমি মাথাসহ মাছটি খেয়েছি) ।

১৭। إلى – যেমন : ذَهَبْتُ إِلَى الْحَدِيقَةِ (আমি বাগান পর্যন্ত গিয়েছি)।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment