হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

أَسْبَابُ مَنْعِ الصَّرْفِ কাকে বলে? কত প্রকার ও কি কি

أَسْبَابُ مَنْعِ الصَّرْفِ এর সংজ্ঞা :“أَسْبَابُ” শব্দটি বহুবচন, একবচন হচ্ছে سَبَبٌ, অর্থ – কারণ। مَنْعُ শব্দটি মাসদার, অর্থ – বাধা প্রদান করা। الصَّرْفُ শব্দটিরও মাসদার, অর্থ – পরিবর্তন। তাই أَسْبَابُ مَنْعِ الصَّرْفِ অর্থ হচ্ছে পরিবর্তনে বাধা দানকারী কারণসমূহ।

পরিভাষায় যে সব কারণে ইসমের ওপর كَسْرَة ও تَنْوِينٌ প্রবেশ করতে বাধা প্রদান করে, তাদেরকে أَسْبَابُ مَنْعِ الصَّرْفِ বলে। যথা – عَدْلٌ ، مَعْرِفَةٌ, وَصْفٌ ইত্যাদি।

أَسْبَابُ مَنْعِ الصَّرْفِ এর প্রকারভেদ :

অধিকাংশ নাহুয়াস্ত্রবিদদের মতে أَسْبَابُ مَنْعِ الصَّرْفِ এর সংখ্যা নয়টি। যেমন –

১। أَلْعَدْلُ – পরিবর্তিত শব্দ। যেমন – عُمَرٌ (ব্যক্তির নাম)

২। وَصْفٌ – বিশেষণ। যেমন – أَحْمَرُ (সাপের নাম)

৩। التَّأْنِيثُ – স্ত্রীলিঙ্গ। যেমন – فَاطِمَةُ (মহিলার নাম)

৪। المَعْرِفَةُ– নির্দিষ্ট শব্দ। যথা– طَلْحَةُ (ব্যক্তির নাম)

৫। العُجْمَةُ– অনারবি শব্দ। যথা– إِبْرَاهِيمُ (ব্যক্তির নাম)

৬। الجَمْعُ– বহুবচন। যথা– مَسَاجِدُ (মসজিদসমূহ)

৭। التَّرْكِيبُ– যৌগিক শব্দ। যথা– بَعْلَبَكُ (শহরের নাম)

৮। وَزْنُ الفِعْلِ – ক্রিয়ার শব্দরূপ। যথা– أَحْمَدُ (ব্যক্তির নাম)

৯। الأَلِفُ وَالنُّونُ الزَّائِدَتَانِ– অতিরিক্ত আলিফ ও নুন। যথা– عُثْمَانُ (ব্যক্তির নাম)

সম্পর্কিত পোস্ট : আদাদ (الْعَدَدُ) কাকে বলে?কত প্রকার ও কি কি উদাহরণ সহ

أَسْبَابُ مَنْعِ الصَّرْفِ-এর বিবরণ : নয়টি সবদের সংক্ষিপ্ত বিবরণ নিয়ে প্রদান হল—

১। الْعَدْلُ– পরিবর্তিত ইসম :

কোন ইসম তার মূল ওজন বা শব্দরূপ থেকে ছরফ শাস্ত্রের নিয়ম-কানুন ব্যতীত অন্য ওজন থেকে চলে যাওয়াকে عَدْلُ বলে। যথা– عُمَرُ(ব্যক্তির নাম), ثُلَث (তিন-তিন)। শব্দ দুটি যথাক্রমে عَامِرُ ও ثَلاثَةٌ ثَلاثَةٌ এর পরিবর্তিত রূপ।

প্রথম শব্দ عُمَرُ-এর মধ্যে عَدْلُ ও عِلْمُ দুটি সবব এবং দ্বিতীয় শব্দ ثُلَثُ-এর মধ্যে عَدْل ও وصف দুটি সবব বিদ্যমান রয়েছে বিধায় উহারা غَيْرُ الْمَنْصُورِفِ।

২। الوَصْفُ – বিশেষণ :

কোন অনির্দিষ্ট বস্তুর মধ্যে নির্দিষ্ট গুণ থাকলে উহাকে وَصْفُ বলা হয়। যথা– أَحْمَرُ (রক্তবর্ণ স্বর্প ), أَسْوَدُ (কৃষ্ণবর্ণ স্বর্প )। শব্দ দুটি সাপের নাম হলেও মূলত وَصْفُ-এর জন্য গঠিত। শব্দদ্বয়ের মধ্যে وَصْفُ ও وَزْنُ الفِعْلِ দুটি সবব রয়েছে।

৩। التَّأْنِيثُ – স্ত্রীলিঙ্গ :

কোন ইসমের মধ্যে স্ত্রীলিঙ্গের চিহ্ন বা আলামত থাকলে উহাকে تَّأْنِيثُ বলে। যথা– طَلْحَةُ(ব্যক্তির নাম), زَيْنَبُ (মহিলার নাম)। প্রথম শব্দে স্ত্রীলিঙ্গের চিহ্ন শাব্দিক (ة) ও দ্বিতীয় শব্দে উহ্য (ة) রয়েছে, উহাদের উপর সবব হচ্ছে عَلَم।

সম্পর্কিত পোস্ট : আমেল(العَامِلُ) কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ

৪। الْمَعْرِفَةُ — নির্দিষ্ট বিশেষ্য :

নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে مَعْرِفَةٌ বলা হয়। তবে مَعْرِفَةٌ-এর সাত প্রকার হতে কেবলমাত্র عَلَم(নামবাচক বিশেষ্য) এখানে উদ্দেশ্য। কেননা عَلَم ব্যতীত অন্যান্য প্রকারসমূহ মবনী বা মবনীর-এর সাথে সম্পর্কযুক্ত।

যথা— طَلْحَةُ (পুরুষের নাম), عَائِشَةُ (মহিলার নাম)। শব্দ দুটিতে مَعْرِفَةٌ, তথা عَلَم ও تَأْنِيثٌ—দুটি সবব বিদ্যমান রয়েছে।

৫। الْعُجْمَةُ — অনারবি শব্দ :

আরবি ভাষায় ব্যবহৃত অনারবি শব্দকে عُجْمَةٌ বলা হয়। যথা— إِسْمَاعِيلُ ও إِبْرَاهِيمُ (ব্যক্তির নাম)। শব্দ দুটিতে عُجْمَةٌ ও عِلْمٌ—দুটি সবব রয়েছে।

৬। الْجَمْعُ — বহুবচন :

যে ইসম দু’য়ের অধিক ব্যক্তি বা বস্তু বুঝায়, তাকে جَمْعٌ বলে। তবে এখানে جَمْعُ التَّكْسِيرِ (ভাঙা বহুবচন) উদ্দেশ্য। যথা— مَصَابِيحُ (বাতিসমূহ), مَسَاجِدُ (মসজিদসমূহ)। এখানে جَمْعٌ হচ্ছে দু’সববের অন্তর্ভুক্ত।কেননা উহার জন্য বহুবচন হওয়া অপরিহার্য। তাই উহাকে পুনরায় جَمْعٌ করা নিষিদ্ধ।

৭। التَّرْكِيبُ — সংযোজন :

এক কালিমাকে অন্য কালিমার সাথে সংযুক্ত করাকে تَرْكِيبٌ বলে। তবে تَرْكِيبٌ দ্বারা এখানে মূলত مَنْعُ الصَّرْفِ উদ্দেশ্য। কেননা অব্যয়ের সাহায্য ব্যতীত দুই বা ততোধিক শব্দ মিলিত হয়ে এক শব্দে পরিণত হওয়া কেবল এ মুরাক্কাবের মধ্যেই সীমাবদ্ধ। যথা— بَعْلَبَكَّ (শহরের নাম), حَضْرَمَوْتَ (স্থানের নাম), إِبْرَاهِيمُ(ব্যক্তির নাম)। উদাহরণগুলোর মধ্যে تَرْكِيبٌ ও عَلَم—দুটি সবব রয়েছে।

সম্পর্কিত পোস্ট : জুমলা(جُمْلَة)অর্থ কি?কাকে বলে।কত প্রকার ও কি কি উদাহরণ সহ

৮। وَزْنُ الْفِعْلِ -ক্রিয়ার শব্দরূপ :

فِعْلِ এর কোন ওজনে ইসমের ব্যবহার হওয়াকে وَزْنُ الْفِعْلِ বলা হয়। যথা— ضَرَبَ شَمْرٌ তবে অধিকাংশ ক্ষেত্রে فِعْلِ এর ওজনে না আসলে مُضَارِعٌ-এর আলামত (أ، ن، ي، ت) থেকে কোন একটি হরফ থাকা জরুরি। যথা— الْيَاسِرُ، يُوسُفُ (ব্যক্তির নাম)। শব্দগুলোর মধ্যে وَزْنُ الْفِعْلِ ও عَلَم—দুটি সবব রয়েছে।

৯। الأَلِفُ وَالنُّونُ الزَّائِدَتَانِ – অতিরিক্ত আলিফ ও নূন :

যে ইসমের মধ্যে মূল অক্ষরের শেষে অতিরিক্ত أَلِفٌ ও نُونٌ সংযুক্ত থাকে, তাকে الأَلِفُ وَالنُّونُ الزَّائِدَتَانِ বলে। যথা— سُلَيْمَانُ، عُثْمَانُ، عِمْرَانُ (ব্যক্তির নাম)। উদাহরণগুলোর মধ্যে الأَلِفُ وَالنُّونُ الزَّائِدَتَانِ ও عَلَم—দুটি সবব রয়েছে।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment