ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন পত্র (খাম আঁকা সহ)

ডাকযোগে পুস্তক পাঠানোর অনুরোধ জানিয়ে পুস্তক ব্যবসায়ীর নিকট পত্র লেখ।

অথবা, ভি. পি. পি যোগে বই পাঠানোর জন্য পুস্তক প্রকাশকের নিকট একটি পত্র লেখ।

অথবা, তোমার কিছু প্রয়োজনীয় বই ভি.পি.পি. যোগে পাঠানোর অনুরোধ করে ঢাকার কোনো পুস্তক ব্যবসায়ীর নিকট একটি পত্র লেখ।

তানভীর লাইব্রেরি, চান্দ্রা
তারিখ :০৫/০৭/২০… ইং
বরাবর
ম্যানেজার,
আল ফাতাহ পাবলিকেশন্স
১৪ প্যারিদাস রোড, ঢাকা
বিষয়: ভি.পি.পি. ডাকযোগে যোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন, পত্র পাওয়ার সাথে সাথে আপনাদের সদ্য প্রকাশিত নিম্নলিখিত বইগুলো ডাকযোগে পেতে আগ্রহী। অনুগ্রহ পূর্বক নিম্ন লিখিত বইগুলি ভি.পি.পি. যোগে পাঠিয়ে বাধিত করবেন। বইগুলো পৌঁছানো মাত্র আমি মূল্য পরিশোধপূর্বক ভি.পি.পি. ছাড়িয়ে নেব ইনশাআল্লাহ।

আপনার বিশ্বস্ত-
মোঃ আল আমিন

পুস্তকের তালিকা

বইয়ের নাম লেখক
১. আলিম আল ফাতাহ প্রশ্নপত্র সাজেশনস (৫টি) মাও. মুহিবুল্লাহ আজাদ
২. আলিম আল ফাতাহ গাইড সিরিজ (১ সেট) আল ফাতাহ সম্পাদনা পর্ষদ
৩. ভাষা বিন্যাস বাংলা ব্যাকরণ ও রচনারীতি (২টি) মোহা. আবু জাফর মুকুল

প্রেরক

নাম – কাওসার
গ্রাম – কাশীপুর
ডাক ঘর- কাশীপুর
জেলা – নারায়ণগঞ্জ ।
ডাকটিকেট
প্রাপক
ম্যানেজার
আল ফাতাহ পাবলিকেশন্স

১৪ প্যারিদাস রোড, ঢাকা-১১০০


Author

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment