ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি

বরাবর
সম্পাদক,
‘দৈনিক প্রথম আলো’, ঢাকা।

জনাব,
আপনার বহুল প্রচারিত স্বনামধন্য “দৈনিক প্রথম আলো” পত্রিকার চিঠিপত্র কলামে নিম্নলিখিত পত্রটি প্রকাশ করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা করলে কৃতার্থ হব।

ওয়ারী, ঢাকা
তাং ০৩/০৪/২০.. ইং

বিনীত–
মোঃ কামাল হোসাইন

“ডেঙ্গু প্রতিরোধে করণীয়”

রাজধানী ঢাকার ওয়ারী একটি ব্যস্ততম জনবহুল এলাকা। এলাকার জরাজীর্ণ রাস্তাগুলোর মোড়ে নোংরা অবৈধ ডাস্টবিন ও খোলা ড্রেন প্রতিনিয়ত জন্ম নেয়া মশার উপদ্রবে আমরা এমনিতেই অতিষ্ঠ ছিলাম। সম্প্রতি স্থানীয় বেশ কয়েকজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার এলাকায় ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। ডেঙ্গুজ্বর একটি ভাইরাসজনিত মশা বাহিত রোগ। স্বল্প পরিমাণ পরিষ্কার পানিতে এ রোগের বাহক এডিস মশা ডিম পাড়ে। ফুলের টব, ডাবের খোসা, নারিকেলের মালা, ভাঙা কলস বা পরিত্যক্ত যেকোনো পাত্রে জমা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হয়ে উঠতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধের জন্য আমাদের সচেতনভাবে কিছু করণীয় পালন করা উচিত। বাড়ির আশপাশে পরিষ্কার রাখা উচিত এবং যেকোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, ছাদের চৌবাচ্চা, এসির পানি নিষ্কাশনের পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে। যথা সম্ভব দিনের বেলায় মশারির ভেতরে থাকা এবং পূর্ণ হাতা পোশাক পরা জরুরি, কেননা এডিস মশা দিনে কামড়ায়। এলাকার ড্রেন ও নর্দমায় যেন পানি না জমে সে বিষয়ে নজর রাখতে হবে।

এমতাবস্থায়, ডেঙ্গুজ্বর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং এডিস মশা বিনাশমূলক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

বিনীত–
ওয়ারী মহল্লাবাসীর পক্ষে
মোঃ কামাল হোসাইন
ওয়ারী, ঢাকা।


Author

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment